
শেষ আপডেট: 15 September 2023 10:33
বাঙালির খাঁটি রেস্তোরাঁ সপ্তপদীর (Saptapadi restaurant) নবম জন্মদিন উপলক্ষে এদের প্রতিটি শাখায় এলাহি খানাপিনার (9th birthday celebration menu) আয়োজন করা হয়েছে। ২০১২, ১৫ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার বাঘাযতীনে ৮০০ স্কোয়ার ফুটের জায়গা নিয়ে এই রেস্তোরাঁর পথ চলা শুরু।

আইআইএইচএম কলকাতা, সল্টলেক (SaltLake) থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে পাঁচতারা বিভিন্ন হোটেলে চাকরির পর রেস্তোরাঁর কর্ণধার তথা শেফ রঞ্জন বিশ্বাস আরেক সঙ্গী শেফ স্বরূপ মণ্ডলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁ ব্যবসায় যাত্রা শুরু করেন। এপার এবং ওপার বাংলার হারিয়ে যাওয়া খাঁটি বাঙালি খাবারকে নিজস্ব ভাবনায় উপস্থাপন করার পাশাপাশি আধুনিক প্রজন্মকে নতুনত্বের স্বাদ দেওয়া রঞ্জন ও তাঁর সঙ্গীর ছিল মূল উদ্দেশ্য। খুব অল্প সময়ে শুধু বাঙালি নয় অবাঙালি ভোজন রসিকদেরও মন সহজে জয় করে নেয় এঁরা। এরপর তাঁদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাঘাযতীন ছাড়াও পূর্ণদাস রোড, বেহালা, সল্টলেক, পুরীতে সপ্তপদীর শাখা রয়েছে।






কী কী থাকছে আনলিমিটেড থালিতে এক ঝলক দেখে নেওয়া যাক:
বেভারেজে থাকবে লিচু লঙ্কার শরবত। স্টার্টারে জোয়ানবাটার লইট্টা, কাতলা চিংড়ি ফিঙ্গার, মুরগির মশালা ক্যানাপি, পনির কাঁচালঙ্কা ফ্রিটার্স, ঝুড়ি আলু ভাজা। মেন কোর্সে মিলবে রাইস/ পোলাও, রাধাবল্লভী, ভাজা মশালা আলুর দম, কড়াইশুঁটির মুগ ডাল, হরিয়ালি কিশমিশ কোফতা ঝাল, শংকরপুরি চিংড়ি নারকেল বাটা, গোটা মশালা মাংস / মুরগি, চিতল মাছের মুইঠ্যা ইত্যাদি। শেষ পাতে অর্থাৎ ডেজার্টে থাকবে কাঁচা লঙ্কার ক্ষীর, পান্তুয়া, চাটনি ,পাঁপড়। যা জিভে জল আনা রসনাকে তৃপ্ত করতে বাধ্য।



খরচ পড়বে মাত্র ৯০০ টাকা +৫% জিএসটি (১ জন)।
সময়: দুপুর ১২টা-বিকেল ৪ টে (লাঞ্চ), সন্ধ্যা ৬ টা -রাত ১০ টা (ডিনার)।
যোগাযোগ:৯০০৭৯১২৪৩৩।
স্বাধীনতা দিবসে তেরঙা প্লেট, কোথায় কী কী অফার আগেভাগে জেনে নিন