Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সাঁতরাগাছি ব্রিজ মেরামতির জন্য বন্ধ হচ্ছে কলকাতামুখী লেন! ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: মেরামতির জন্য এবার বন্ধ করা হবে সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) একটি লেন। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে এই সেতুর কলকাতাগামী লেনের মেরামতির কাজ। ফলে প্রায় টানা দেড় মাস এই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে, এমনই সিদ্

সাঁতরাগাছি ব্রিজ মেরামতির জন্য বন্ধ হচ্ছে কলকাতামুখী লেন! ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা

শেষ আপডেট: 11 November 2022 11:49

দ্য ওয়াল ব্যুরো: মেরামতির জন্য এবার বন্ধ করা হবে সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) একটি লেন। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে এই সেতুর কলকাতাগামী লেনের মেরামতির কাজ। ফলে প্রায় টানা দেড় মাস এই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয় হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) বৈঠকে।

কলকাতা সহ রাজ্যের একাধিক ব্রিজের অবস্থা কেমন, সেদিকে নজর দেওয়া শুরু করেছে সরকার। চলছে স্বাস্থ্যপরীক্ষা। শুক্রবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে সাঁতরাগাছি সেতু নিয়ে একটি বিশেষ বৈঠক ছিল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা।

এদিনের বৈঠকেই ঠিক হয়, আগামী ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ওই সেতুর কলকাতামুখী লেনটি। তবে অন্য লেনটি দিয়ে উভয়মুখী যান চলাচল করতে দেওয়া হবে ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। তবে রাত ১১টার পর পুরো সাঁতরাগাছি সেতুই বন্ধ থাকবে। এছাড়াও যতদিন মেরামতির কাজ চলবে ততদিন এই সেতুতে কোনও মালবাহী গাড়ি উঠতে দেওয়া হবে না।

জানা গেছে, সাঁতারগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গেছে। সেগুলো মেরামত করা হবে। এর আগে ২০১৬ সালে সেই সেতুর অন্য লেনের এক্সটেনশন জয়েন্ট সারানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। এবার তাই এই লেনের কাজ হবে। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। তাই এক্সটেনশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘ সময় এই সেতুর ওপর যান নিয়ন্ত্রণের খবরে আতঙ্কিত নিত্যযাত্রীরা। চরম যানজটের আশঙ্কা করছেন অনেকেই।

নাবালিকা পরিচারিকাকে ৫ মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার আইটি কর্মী


```