
শেষ আপডেট: 18 August 2023 09:02
দ্য ওয়াল ব্যুরো: এতদিন সন্তোষ ট্রফিতে (Santosh trophy) বাংলার কোচ হত বাছাইয়ের (Bengal coach selection) ভিত্তিতে। সেই নিয়মের এবার বদল ঘটছে।
যদিও গত বছর থেকে সেই নিয়ম বদলে দেন সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়ে দিয়েছেন, আগের নিয়ম আর চলবে না। এবার যাঁরা কোচ হতে চাইবেন, তাঁরা সরাসরি আইএফএ- কে আবেদন করতে পারবে।
বাংলা কোচের নতুন নিয়ম কী (Bengal coach selection)
ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জাতীয় দলের কোচ নির্বাচনের জন্য আগ্রহী কোচেদের কাছ থেকে আবেদন পত্র নিয়ে থাকে। সেই একই নিয়মের পথে হাঁটছে বাংলা ফুটবল নিয়ামক সংস্থা। আইএফএ সিদ্ধান্ত নিয়েছে যে,আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ হতে যারা আগ্রহী তাদেরকে সরকারি ভাবে আইএফএ-এর কাছে আবেদন করতে হবে।
সেক্ষেত্রে দুটি শর্তও বেঁধে দিয়েছে আইএফএ। সেগুলি হল, ১) আবেদনকারীর সর্বোচ্চ পর্যায়ে অন্তত ৫ বছরের কোচিং করার অভিজ্ঞতা থাকতে হবে। ২) আবেদনকারী কোচের ‘এ’ লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। এই দুটি শর্ত মেনেই বাংলার কোচ হওয়ার জন্য আইএফএ-এর কাছে আবেদন করতে পারবেন আগ্রহী কোচেরা।
আবেদন পত্র জমা হওয়ার পর চূড়ান্তভাবে কোচ নির্বাচন করবেন আইএফএ-এর নির্বাচক কমিটি। প্রয়োজনে আবেদনকারী কোচের ইন্টারভিউও নিতে পারেন নির্বাচক কমিটির সদস্যরা।
আরও পড়ুন: ১২০০ ভারতীয়র ১৪০০ কোটি টাকা খোয়া গেল! চিন থেকে ভুয়ো বেটিং অ্যাপ চালিয়ে ভয়াবহ প্রতারণা