১০ টন রুপো দিয়ে ৪০ কোটির প্যান্ডেল বানাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার
দ্য ওয়াল ব্যুরো: পুজো প্যান্ডেলের দাম ৪০ কোটি টাকা!
আর হবে নাই বা কেন? সেই প্যান্ডেল যে বানানো ১০ টন রুপো দিয়ে।
আগামী দুর্গাপুজোয় কলকাতার বিখ্যাত পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের থিম রুপোর রথ।
তাও ছোটখাটো রথ নয়, একেবারে
শেষ আপডেট: 26 July 2018 15:34
দ্য ওয়াল ব্যুরো: পুজো প্যান্ডেলের দাম ৪০ কোটি টাকা!
আর হবে নাই বা কেন? সেই প্যান্ডেল যে বানানো ১০ টন রুপো দিয়ে।
আগামী দুর্গাপুজোয় কলকাতার বিখ্যাত পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের থিম রুপোর রথ।
তাও ছোটখাটো রথ নয়, একেবারে ৬ তলা বাড়ির সমান লম্বা!
এই রথের উচ্চতা হবে প্রায় ৬০ ফুট। ৪০ ফুট লম্বা। ৪০ ফুট চওড়া। আয়তনে প্রায় একটা মাঝারি সাইজের ফ্ল্যাটবাড়ির সমান! আর এর পুরোটাই হবে রুপো দিয়ে।
আরও পড়ুন: নাকতলা উদয়ন সঙ্ঘের নাক বুঝি সত্যিই ধরাছোঁয়ার বাইরে!
উদ্যোক্তাদের তরফ থেকে সজল ঘোষ জানাচ্ছেন, এর জন্যই লাগবে প্রায় ১০ টন রুপো। এর জন্য তাঁদের পাশে থাকছেন সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলার্স।
মণ্ডপের পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে শিল্পী দীপক ঘোষ। প্রতিমা শিল্পী শ্রী মিন্টু পাল।
২০১৫ সালের পুজোয় ৮৯ ফিট লম্বা দুর্গা প্রতিমা বানিয়েছিলেন দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের পুজো কমিটি। থিম ছিল, ''এতো বড় সত্যি!'' সেই ঠাকুর দেখতে ভিড়ের চাপে বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার গাড়িঘোড়া।
সন্তোষ মিত্র স্কোয়ারের এই ৬০ ফুট লম্বা রুপোর রথ দেখার জন্য মানুষের ভিড় যে সেই পুজোর সঙ্গে পাল্লা দেবে বলাই বাহুল্য! এমনিতেই সন্তোষ মিত্র স্কোয়ারের রাস্তা আরও সংকীর্ণ। উদ্যোক্তারা অবশ্য জানাচ্ছেন ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেবেন তাঁরা। ফলে কোনও সমস্যা হবে না সাধারণ মানুষের।