Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রাজনীতি বাদ', শর্ত মেনে সংসদ টিভিতে শশী তারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদী

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা টিভি আর রাজ্যসভা টিভির সংযোগ করে সংসদ টিভি (Sansad TV) চালু হয়েছে। বুধবারই তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এই চ্যানেলের প্রথম শো-তে দেখা যাবে ক

'রাজনীতি বাদ', শর্ত মেনে সংসদ টিভিতে শশী তারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদী

শেষ আপডেট: 16 September 2021 08:39

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা টিভি আর রাজ্যসভা টিভির সংযোগ করে সংসদ টিভি (Sansad TV) চালু হয়েছে। বুধবারই তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এই চ্যানেলের প্রথম শো-তে দেখা যাবে কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor) এবং শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীকে (Priyanka Chaturvedi)। বাড়ি থেকে পালাল ছেলে, জেনে নিন কীভাবে খুঁজে দিল ফেসবুক সংসদ টিভির প্রথম শো-তে যে দুজনকে ডাকা হয়েছে তাঁরা প্রত্যেকে রাজনীতিবিদ। কিন্তু এই অনুষ্ঠানের শর্ত রাখা হয়েছে রাজনীতি বাদে বাকি সব কিছু নিয়ে কথা বলা যাবে। রাজনীতি নিয়ে কোনও আলোচনা চলবে না। দুটি পৃথক চ্যাট শো-এর সঞ্চালনা করবেন শশী তারুর আর প্রিয়ঙ্কা চতুর্বেদী। শশী তারুরকে দেখা যাবে 'টু দ্য পয়েন্ট' শো-তে। এখানে বিখ্যাত ব্যক্তিত্বদের ইন্টারভিউ নেওয়া হবে। আর প্রিয়াঙ্কা চতুর্বেদী সংসদের মহিলা সদস্যদের ইন্টারভিউ নেবেন 'মেরি কাহানি' শো-তে। প্রাক্তন সাংসদদের সঞ্চালনায় শো-এর একটি সিরিজ দেখানো হবে সংসদ টিভিতে। বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ করণ সিং এই চ্যানেলেই একটি শো-এর সঞ্চালনা করবেন যেখানে ধর্ম নিয়ে আলোচনা হবে। শো-এর নাম 'একম সৎ'। এছাড়া আরও অনেক চমক থাকবে সংসদ টিভির পর্দায়। 'ট্রান্সফর্মিং ইন্ডিয়া' শো-তে ভারতের অগ্রগতি নিয়ে কথা বলবেন নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক পরামর্শদাতা সঞ্জীব স্যান্যাল থাকবেন 'ইকোনমিক সূত্র'-তে। এই চ্যানেলে সংসদের অধিবেশন চলাকালীন দুটি প্ল্যাটফর্ম থাকবে। একটিতে লোকসভার ঘটনাবলীর লাইভ ব্রডকাস্ট করা হবে। আর একটিতে রাজ্যসভার। এছাড়া যখন সংসদের অধিবেশন থাকবে না, তখন একটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে। আর একটিতে দেখানো হবে খবর ও অন্যান্য আলোচনা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```