Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রিয়ঙ্কা যদি বারাণসীতে দাঁড়ান... মহা সম্ভাবনার কথা উস্কে দিল শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো: সনিয়া গান্ধীর জন্মদিন হল ডিসেম্বর মাসের ৯ তারিখ। এই ডিসেম্বর মাসে ৭৭ বছর পূর্ণ করে ৭৮-এ পা দেবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। অনেকে ধরেই নিয়েছেন, সনিয়া এবার আর উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে নির্বাচনে লড়বেন না। পরিবর্তে সেখ

প্রিয়ঙ্কা যদি বারাণসীতে দাঁড়ান... মহা সম্ভাবনার কথা উস্কে দিল শিবসেনা

শেষ আপডেট: 14 August 2023 08:21

দ্য ওয়াল ব্যুরো: সনিয়া গান্ধীর জন্মদিন হল ডিসেম্বর মাসের ৯ তারিখ। এই ডিসেম্বর মাসে ৭৭ বছর পূর্ণ করে ৭৮-এ পা দেবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। অনেকে ধরেই নিয়েছেন, সনিয়া এবার আর উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে নির্বাচনে লড়বেন না। পরিবর্তে সেখানে প্রার্থী হতে পারেন উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা কংগ্রেসের সাধারণ সম্পাদক সনিয়া গান্ধী।

কিন্তু এরই মধ্যে ইন্ডিয়া জোটে কংগ্রেসের শরিক দল শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) দাবি করল প্রিয়ঙ্কা প্রার্থী হোক বারাণসীতে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের কথায়, প্রিয়ঙ্কা বারাণসীতে জনপ্রিয় (sanjay raut claims priyanka win at varanasi)। ও সেখানে প্রার্থী হলে অমেঠি, রায়বেরলী আর বারাণসী বিজেপির জন্য জেতা কঠিন হয়ে যাবে।

সঞ্জয় রাউত যে কথাটা খোলাখুলি বলেছেন, তা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে ঘরোয়া আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকের মতে, বারাণসীতে এবার একের বিরুদ্ধে এক লড়াই হোক। পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে নেহরু গান্ধী পরিবারের সম্পর্ক বহুদিনের। প্রয়াগরাজের আনন্দ ভবনে থাকতেন মতিলাল নেহরু। সেই থেকে পূর্ব উত্তরপ্রদেশের মাটিতে মিশে রয়েছে কংগ্রেসের ঐতিহ্য। তাঁদের মতে, বারাণসীতে ভোট ভাগাভাগি রুখে দিতে পারলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন নরেন্দ্র মোদী।

কিন্তু এই প্রস্তাব নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলী আসন দুটি ঐতিহাসিক ভাবে কংগ্রেসের কাছে ছিল। ১৯৮০ সালের লোকসভা ভোটে অমেঠি থেকে জিতেছিলেন সঞ্জয় গান্ধী। পরে ১৯৮৪, ৮৯ এবং ৯১ সালের লোকসভা ভোটে রাজীব গান্ধী অমেঠি থেকে জিতেছিলেন।

রাজীবের মৃত্যুর পর অমেঠির সাংসদ হয়েছিল গান্ধী পরিবারের আস্থাভাজন সতীশ শর্মা। কিন্তু সনিয়া গান্ধী সংসদীয় রাজনীতিতে নামতেই সতীশ অমেঠি আসনটি সনিয়া গান্ধীর জন্য ছেড়ে দেন। পরে রাহুল রাজনীতিতে নামলে অমেঠি রাহুলের জন্য ছেড়ে রায়বেরলী থেকে ভোটে লড়েন সনিয়া গান্ধী।

সেই অমেঠি গত লোকসভা ভোটে কংগ্রেসের হাতছাড়া হয়েছে। বিজেপির স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরেছেন রাহুল গান্ধী। আবার রায়বরেলী আসনে সনিয়া ২০০৪ সাল থেকে লাগাতার জিতছেন সনিয়া গান্ধী। কংগ্রেসের অনেকে মনে করছেন, এই দুটো আসনই কংগ্রেসের হাতছাড়া হওয়া ঠিক হবে না। প্রিয়ঙ্কা রায়বেরলীতে প্রার্থী হলেই ভাল।

'বিজেপির সঙ্গে হাত মেলাতে কিছু শুভাকাঙ্ক্ষী আমায় বোঝাচ্ছেন', অজিতের সঙ্গে বৈঠকের পর পাওয়ার


```