Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে বিবেক সহায়কে সরানো হল, নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়

২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্যের ডিজি বদল হল।

২৪ ঘণ্টার মধ্যে বিবেক সহায়কে সরানো হল, নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়

শেষ আপডেট: 19 March 2024 14:32

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদে আসেন বিবেক সহায়। ২৪ ঘণ্টার মধ্যে ফের ডিজি বদল হতে চলেছে। রাজ্যের ডিজি পদে আসতে চলেছেন সঞ্জয় মুখোপাধ্য়ায়। 

রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সোমবার জানা গিয়েছিল, সেই তালিকায় রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ছিল। অবশেষে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়। 

রাজ্যের প্রস্তাবের তিন নামের মধ্যে থেকে ডিজিপি হিসেবে সঞ্জয়ের নামেই মঙ্গলবার চূড়ান্ত সিলমোহর দিল কমিশন। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দেয় নির্বাচন কমিশন। যেখানে জানানো হয়, রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন। মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে তাঁকে ডিজির দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। 

কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের সবচেয়ে কম সময়ের ডিজি হিসেবে দায়িত্ব সামলালেন বিবেক সহায়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই কেন তাঁকে বদল করা হল? সূত্রের খবর,  ‘সিনিয়ারিটি’র ভিত্তিতে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি করেছিল নির্বাচন কমিশন। এদিকে ৩১ মে বিবেক সহায়ের অবসর নেওয়ার কথা। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনাও কম ছিল। কিন্তু সোমবার বিবেক সহায়কেই বেছে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর সেই সিদ্ধান্তে খানিকটা অবাকই হয়েছিল ওয়াকিবহাল মহল। আসলে সাত দফা নির্বাচনের শেষ দফা ভোট রয়েছে ১ জুন। সেক্ষেত্রে ডিজি পদে থাকলে ভোট শেষ হওয়ার আগেই বিবেক সহায় অবসর নিয়ে নিতেন। তাই ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কমিশন একজনকেই ডিজিপি-র দায়িত্বে রাখতে চায়, কমিশনের তরফে ডিজি বদলের প্রেক্ষিতে এমনই যুক্তি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নির্দেশ দিয়ে জানানো হয়, অবিলম্বে রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিতে হবে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরই বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এই পদক্ষেপ শুধুমাত্র রাজীব কুমারের ক্ষেত্রে নেওয়া হয়নি। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মিজ়োরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।


```