Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি নিয়ে বিরূপ সমালোচনা উড়িয়ে দিলেন সঞ্জু

দ্য ওয়াল ব্যুরো : 'সঞ্জু' বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন, সঞ্জয় দত্তের ভাবমূর্তি থেকে কালির দাগ মুছে ফেলার জন্যই 'সঞ্জু' সিনেমাটি বানানো হয়েছে। কিছুদিন আগে আরএসএসের মুখপত্র পাঞ্চজন্যতে

ছবি নিয়ে বিরূপ সমালোচনা উড়িয়ে দিলেন সঞ্জু

শেষ আপডেট: 13 July 2018 10:46

দ্য ওয়াল ব্যুরো : 'সঞ্জু' বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন, সঞ্জয় দত্তের ভাবমূর্তি থেকে কালির দাগ মুছে ফেলার জন্যই 'সঞ্জু' সিনেমাটি বানানো হয়েছে। কিছুদিন আগে আরএসএসের মুখপত্র পাঞ্চজন্যতে প্রশ্ন তোলা হয়েছে, ওই ছবিটি বানানোর উদ্দেশ্য কী? ছবি রিলিজ হয়েছে দু'সপ্তাহ আগে। ইতিমধ্যে মুনাফা করেছে ২০০ কোটি টাকা। তা সত্ত্বেও থামছে না বিতর্ক। অবশেষে সঞ্জয় নিজে বলেছেন, আমার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কেউ কি ৩০-৪০ কোটি টাকা খরচ করতে পারে? সে তো অনেক টাকা। যারা বলছেন আমার ভাবমূর্তি থেকে কালি মোছার জন্য অতো টাকা খরচ করা হয়েছে তাঁরা নিজেদের ধারণার কথা বলছেন মাত্র। আমি কিন্তু নিজের সম্পর্কে সত্যি কথাটাই বলেছি। 'সঞ্জু' ছবিতে সঞ্জয় দত্তের বলিউডে আত্মপ্রকাশের সময় থেকে পরবর্তীকালে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়া, বাড়িতে এ কে ৫৬ রাখার অভিযোগে জেলবাস এবং আরও নানা ঘটনা দেখানো হয়েছে। সঞ্জয় দত্ত বলেছেন, সব কথা খুলে বলা খুব শক্ত। নিজের জীবন নিয়ে তৈরি হওয়া সিনেমা বসে দেখাও সহজ নয়।

```