Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ে ভাঙছে শোয়েব-সানিয়ার! জোর জল্পনা পাক মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে মহা ধুমধামের সঙ্গে চার হাত এক হয়েছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) ও প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik)। দুই তারকার প্রেমের কাহিনি ছিল যেন রূপকথা। সেই সুখের সংসার এবার ভাঙনে

বিয়ে ভাঙছে শোয়েব-সানিয়ার! জোর জল্পনা পাক মিডিয়ায়

শেষ আপডেট: 5 November 2022 17:56

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালে মহা ধুমধামের সঙ্গে চার হাত এক হয়েছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) ও প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik)। দুই তারকার প্রেমের কাহিনি ছিল যেন রূপকথা। সেই সুখের সংসার এবার ভাঙনের মুখে। সানিয়া-শোয়েবের (Sania-Shoaib) বিয়ে ভাঙছে! অন্তত পাক মিডিয়া জগত এই খবরে উত্তাল। পাক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, শিগগিরই আলাদা হতে চলেছেন এই তারকা দম্পতি। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে সনিয়া মির্জার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট।

কী আছে সেই পোস্টে?

শুক্রবার ভারতীয় প্রাক্তন টেনিস তারকা তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে ইজানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নানান জল্পনা। ছবির ক্যাপশনে লেখা, 'কঠিন সময়ের মধ্যে এই মুহূর্তগুলিই খুবই ভাল লাগার'।

প্রশ্ন উঠছে কী এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সনিয়া? পাক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, বিবাহ বিচ্ছেদের বিষয়ে দু'জনের মধ্যে কথাবার্তা চলছে। এমনকী ইজানের কো-প্যারেন্টিং সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

একসময় প্রেমের টানে দেশ ছেড়েছিলেন সনিয়া। শোয়েবকে করে দুবাইয়ে সংসার পাতেন তাঁরা। ২০১৮ সালে সানিয়ার কোল আলো করে আসে ইজান। তাঁকে নিয়েই মেতে থাকেন দু'জনে। এই সুখী দম্পত্তির মধ্যেও ভাঙন, কিন্তু কেন? সেই নিয়ে পাক মিডিয়ায় স্পষ্ট কিছু বলা হয়নি। তবে এক পাক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, শোয়েবের পরকীয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন সনিয়া।

যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সানিয়া-শোয়েব। ফলে এই দাবির সত্যতা যাচাই সম্ভব হয়নি।

মেট্রোর লাইনে মদ্যপের প্রস্রাব! ক্যামেরার সামনে বললেন, ‘অনেক খেয়ে ফেলেছি’


```