Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কি বাতিল হয়নি? ওয়েবসাইটের স্ট্যাটাস ঘিরে বিতর্ক

প্রশ্ন উঠছে, তাহলে কি গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিলের যে খবর জানানো হয়েছিল, তা ঠিক ছিল না?

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কি বাতিল হয়নি? ওয়েবসাইটের স্ট্যাটাস ঘিরে বিতর্ক

সন্দীপ ঘোষ।

শেষ আপডেট: 25 September 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কি রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি? রাজ্য মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের নামের পাশে থাকা স্ট্যাটাস ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। 

প্রশ্ন উঠছে, তাহলে কি গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিলের যে খবর জানানো হয়েছিল, তা ঠিক ছিল না?

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলাতেও গ্রেফতার করেছে সিবিআই। এরপর সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন সেই প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। এরপরই গত ১৯ সেপ্টেম্বর সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

তারপর থেকেই সন্দীপের নামে পাশে লেখা ছিল সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, মঙ্গলবার সন্ধে থেকে সন্দীপের নামের পাশে স্ট্যাটাসে সাসপেন্ডেড এর পরিবর্তে রেজিস্ট্রারড লেখা রয়েছে। যার জেরে ছড়িয়েছে বিতর্ক।


```