Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মামলার খরচ চালাতে নাকি নাজেহাল দশা 'প্রভাবশালী' সন্দীপ ঘোষের! হাইকোর্টে কী আর্জি জানালেন

আচমকা কী এমন হল যে এমন পদক্ষেপ নিতে বাধ্য হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ?

মামলার খরচ চালাতে নাকি নাজেহাল দশা 'প্রভাবশালী' সন্দীপ ঘোষের! হাইকোর্টে কী আর্জি জানালেন

ফাইল ছবি

শেষ আপডেট: 17 October 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আদালতের দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

বৃহস্পতিবার নিজের ব্যাঙ্ক ডিপোজিট ভাঙাতে চেয়ে কলকাতা হাইকোর্টে সন্দীপ মামলা দায়ের করেছেন বলে খবর। আচমকা কী এমন হল যে এমন পদক্ষেপ নিতে বাধ্য হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ? জানা যাচ্ছে, মামলার খরচ চালাতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে তাঁকে।

এমনকি আইনজীবীকে দেওয়ার মতো টাকাও নাকি বর্তমানে সন্দীপের হাতে নেই। সে কারণে এবার নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে ২০ লাখ টাকা তোলার আবেদন জানিয়েছেন সন্দীপ। শুক্রবার বিভাস পট্টনায়েকের বেঞ্চে মামলার শুনানি হবে।

সূত্রের খবর, একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে মোট সাড়ে ১১ লক্ষ টাকা করে চারটি ফিক্সড ডিপোজিট রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। সেই টাকা তুলতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তাঁর। অভিযোগ, সই করেও টাকা তুলতে পারছেন না। সে কারণে সমস্যার কথা জানিয়েই এবার আদালতের দ্বারস্থ হয়ে তাঁর আবেদন, ছেলেমেয়েদের লেখাপড়া এবং আইনজীবীর খরচ মেটাতে অসুবিধা হচ্ছে। দ্রুত সমস্যার জট কাটাতেই এমন উদ্যোগ।

সন্দীপের এমন দাবিতে শুরু হয়েছে বিতর্ক। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় যেখানে হাসপাতালের বর্জ্য পাচার থেকে শুরু করে দেহ পাচারের মতো অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। সেখানে ফিক্সড ডিপোজিট ভাঙাতে কেন তিনি উঠেপড়ে লেগেছেন তা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন।

মামলার তদন্তে নেমে সন্দীপের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ক্যানিং, নিউটাউন ও বেলেঘাটার সম্পত্তি বিক্রি করে এই সমস্যার সমাধান না করে কেন মাত্র ২০ লক্ষ টাকার জন্য নিজের ফিক্সড ডিপোজিট ভাঙতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।    


```