Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার সঙ্গে হাঁটছেন সন্দেশখালির একাংশ মহিলারা, নারী দিবসের প্রাক্কালে তৃণমূলের মিছিল

তবে এবারের নারী দিবসের মিছিলের বিশেষ তাৎপর্যপূর্ণ হল, মিছিলে রয়েছেন সন্দেশখালির একাধিক মহিলাও। তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁদের মিছিলে হাঁটতে দেখা যায়। 

মমতার সঙ্গে হাঁটছেন সন্দেশখালির একাংশ মহিলারা, নারী দিবসের প্রাক্কালে তৃণমূলের মিছিল

শেষ আপডেট: 7 March 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস। প্রতিবছরের মত এবারও নারী দিবস পালন করছে শাসক দল। তবে ৮ তারিখ শিবরাত্রি থাকায় একদিন আগে, বৃহস্পতিবার এই মিছিল করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তবে এবারের নারী দিবসের মিছিলের বিশেষ তাৎপর্যপূর্ণ হল, মিছিলে রয়েছেন সন্দেশখালির একাধিক মহিলাও। তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁদের মিছিলে হাঁটতে দেখা যায়। 

উল্লেখ্য, বুধবার বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে বার বার বোঝাতে চেয়েছেন যে বাংলার মেয়েদের বর্তমান শাসক দল সম্মান করেন না। বরং তাঁদের ওপর অত্যাচার করা হয়। সন্দেশখালি প্রসঙ্গ টেনে মোদী বলেছিলেনে, "এই ঘটনা গোটা দেশের কাছে মাথা হেঁট হয়ে যাওয়ার মত ঘটনা।"

এমন আবহে শাসকদলের এই নারী দিবসের প্রাক্কালে মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুধু সন্দেশখালি নয়, মিছিলে সামগ্রিকভা্বে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, বিজেপির বারাসাতের সভার নাম দেওয়া হয়েছিল 'নারী শক্তি বন্দনা' র‍্যালি। আন্তর্জাতিক নারীদিবসের প্রাক্কালে একদিনের ব্যবধানে তৃণমূলের মিছিল।

মিছিল গিয়ে শেষ হবে ডোরিনা ক্রসিং এ। সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এখন দেখার বিজেপি ও নরেন্দ্রমোদীর বক্তব্যের পাল্টা হিসাবে মমতা, অভিষেক কী বলেন। তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।


```