Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অশান্ত সন্দেশখালি, বিক্ষোভে সামিল ১০০ দিনের কাজের শ্রমিকেরা

১০০ দিনের কাজের সুপারভাইজার বরুন দাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান জব কার্ড হোল্ডাররা।

ফের অশান্ত সন্দেশখালি, বিক্ষোভে সামিল ১০০ দিনের কাজের শ্রমিকেরা

শেষ আপডেট: 12 April 2024 13:25

দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত সন্দেশখালি।  ১০০ দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন জব কার্ড হোল্ডাররা। শুক্রবার ১০০ দিনের কাজের সুপারভাইজার বরুন দাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান জব কার্ড হোল্ডাররা।

সন্দেশখালীর ন্যাজাট থানার অন্তগত নিত্যবেরিয়া এলাকার ঘটনা। এদিন সকালে এলাকাবাসীরা বরুন দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে 'নরেগা' প্রকল্পের কাজ করিয়ে কোনও টাকা দেননি। 

এদিকে, বরুণ দাস তাঁর ভাই দাদা সহ আত্মীয়-স্বজনদের কাজ না করিয়েও ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। আর এই কারণেই বরুন দাসের বাড়ির সামনে জব কার্ড হালদাররা বিক্ষোভ দেখান। 

স্থানীয় সূত্রের খবর, বর্তমান বরুন দাস এলাকা থেকে বেপাত্তা । তাঁর বাড়ি তালা বন্ধ। গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বরুণ দাস বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ। এমনকি তাঁকে ফোনে যোগাযোগ করাও যায়নি। 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। সেসময়ই শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন ইডি অধিকারিকেরা। এরপর দীর্ঘদিন বেপাত্তা থাকার পর গ্রেফতার হন শেখ শাহজাহান। আর এরই মাঝে সন্দেশখালিতে দফায় দফায় অশান্তি ছড়িয়ে পড়ে। জমি দখল থেকে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ সরব হন গ্রামবাসীরা। গত বুধবার সন্দেশখালির সমস্ত অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।


```