Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর, শাহজাহানের সপক্ষে পোস্টারে ক্ষোভ

সন্দেশখালির বেড়মজুরে এবার ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার ও তাঁর পরিবার। সোমবার সকালে তাঁর বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় বাড়ি। শুরু হয় ভাঙচুর। প্রবল উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। 

সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর, শাহজাহানের সপক্ষে পোস্টারে ক্ষোভ

শেষ আপডেট: 26 February 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালির বেড়মজুরে এবার ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার ও তাঁর পরিবার। সোমবার সকালে তাঁর বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় বাড়ি। শুরু হয় ভাঙচুর। প্রবল উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। 

জোর করে জমি দখল, একশো দিনের কাজের টাকা আত্মসাৎ, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে এমন নানা অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের মধ্যে শঙ্করও একজন বলে তাঁদের দাবি। এদিন সকালে তাঁর বাড়ি ঘিরে ফেলেন গ্রামের মানুষ। ভেঙেচুরে তছনছ করে দেওয়া হয় তাঁর বাড়ি। তবে সে সময় শঙ্কর বাড়িতে ছিলেন না। এই নেতাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয় গোটা গ্রাম। শঙ্করের স্ত্রী অবশ্য দাবি করেন, গ্রামের মানুষের সমস্ত অভিযোগ মিথ্যে। তাঁর স্বামীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

সোমবার সকাল থেকেই তেতে ওঠে বেড়মজুর। সকালেই বেড়মজুর এক নম্বর অঞ্চল তৃণমূলের নতুন সভাপতি হলধর আড়ির খড়ের গাদায় আগুন ধরানো হয়। আগুন জ্বলতে দেখেন ওই তৃণমূল নেতা সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নেভান। বেড়মজুরের আইটপাড়া এলাকায় ওই তৃণমূল নেতার বাড়ি। ঘরের গাদায় আগুন লাগানোর পরেই তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়।

এদিকে শাহজাহানের সপক্ষে লেখা বেশ কিছু পোস্টারেও এদিন নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে এই পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ। রাস্তার ধারে বিভিন্ন বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখে আলোড়ন ছড়ায় বাসিন্দাদের মধ্যে। গ্রামবাসীরা অভিযোগ করেন, শাহজাহানকে বাঁচাতে পুলিশই এই পোস্টার দিয়েছে। সব মিলিয়ে সোমবার সকাল থেকে শিরোনামেই আছে সন্দেশখালি।


```