Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার আক্রান্ত সন্দেশখালির পুলিশ ক্যাম্প, জখম ১, আটক ৩

আচমকা সেই ফাঁড়িতে হামলার ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারাও।

এবার আক্রান্ত সন্দেশখালির পুলিশ ক্যাম্প, জখম ১, আটক ৩

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 April 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাতে সন্দেশখালির পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। সন্দেশখালি থানার অন্তর্গত শীতুলিয়া পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহত কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে ক্যাম্পের ভিতরে পুলিশ কনস্টেবলের উপর হামলা হয়। মাথায় রড দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। কী কারণে হামলা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

সন্দেশখালির একটি ফ্লাড সেন্টারে রয়েছে শীতুলিয়ার পুলিশ ফাঁড়িটি। আচমকা সেই ফাঁড়িতে হামলার ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারাও। তাঁরা বলছেন, সন্দেশখালিতে যখন অশান্তি চলছিল তখনও শীতুলিয়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। সম্প্রতি কোনও গোলমালের ঘটনা সেখানে শোনা যায়নি। তাহলে আচমকা কী এমন হল যে, গভীর রাতে পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালানো হল?

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টার পরে শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। পুলিশকর্মীদের মারধর শুরু হয়। এক পুলিশকর্মীকে লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কনস্টেবলের অবস্থার আরও অবনতি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি ওই আহত কনস্টেবলকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।


```