Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি না ঘটলেও বাংলায় বিজেপিকে ঠেকানো মুশকিল, লোকসভার পুর্বানুমান প্রশান্ত কিশোরের

শুক্রবার প্রশান্ত দাবি করলেন, এবারও লোকসভা ভোটে বাংলায় ভাল ফল করবে বিজেপি।

সন্দেশখালি না ঘটলেও বাংলায় বিজেপিকে ঠেকানো মুশকিল, লোকসভার পুর্বানুমান প্রশান্ত কিশোরের

শেষ আপডেট: 24 February 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি। সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল। শুক্রবার প্রশান্ত দাবি করলেন, এবারও লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলায় ভাল ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিল, তার থেকে আসন কমবে বলে তাঁর মনে হচ্ছে না। সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেও প্রশান্তের মত।

বাংলায় একুশের বিধানসভা ভোটের সময়ে তণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন প্রশান্ত। অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে যখন দাবি করছিলেন যে বিজেপি দু’শ আসন পাবে, তখন প্রশান্ত পূর্বানুমান করে বলেছিলেন, বিজেপি একশ অতিক্রম করলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেব। দেখা যায়, বিজেপির রথ ৭৭-এ থমকে যায়।

কিন্তু এখন প্রশান্তের বক্তব্য, “বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না।” একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত অবশ্য শুরুতে জানিয়ে দেন, তিনি এখন বাংলার বিষয়আশয় সরাসরি দেখছেন না। বাস্তব পরিস্থিতি কী তা নিয়ে তাঁর ‘ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স’ নেই। তাঁর কথায়, “দেখুন সন্দেশখালির মতো ঘটনা যখন ঘটে, যে যাই বলুক না কেন, শাসক দলের ক্ষতি হয়ই। তবে সন্দেশখালির মতো ঘটনা ঘটুক বা না ঘটুক এটা বাস্তব যে বাংলায় বিজেপি এখন বাড়ছে।”

এখানেই থামেননি প্রশান্ত কিশোর। তিনি বলেন, “দিল্লিতে বসে অনেকে ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে কোনও ভুল ভাবনা রাখবেন না। বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি। এবং গত ১২-১৩ বছর সরকারের থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যেরকম উত্তরোত্তর বাড়ছে, তার ফলে তাদের জমি ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।”

প্রশান্ত পষ্টাপষ্টিই বলেন, “এই সব কারণেই মনে করছি যে উনিশের ভোটে বিজেপি বাংলায় যত আসনে জিতেছিল, তার থেকে কমবে না। বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভাল ফল করবে। বেশ ভাল ফল করবে”।

প্রশান্ত এখন সরাসরি বাংলার বিষয় দেখেন না ঠিকই, কিন্তু তিনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই আই-প্যাক এখনও তৃণমূলের সঙ্গে কাজ করছে। ফলে প্রশান্তের খোলাখুলি এই পূর্বানুমান বাংলায় শাসক দলের জন্য কিছুটা অস্বস্তিকর বইকি। তবে এ ব্যাপারে শাসক দলের মুখপাত্ররা কোনও মন্তব্য করতে চাননি।


```