Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে ঢুকল এনএসজি কম্যান্ডো, অস্ত্রভাণ্ডারের খোঁজ মিলতেই তৎপরতা

এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে বিশাল অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে।

সন্দেশখালিতে ঢুকল এনএসজি কম্যান্ডো, অস্ত্রভাণ্ডারের খোঁজ মিলতেই তৎপরতা

সন্দেশখালিতে এনএসজি কম্যান্ডো-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 26 April 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকেই  সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় অভিযান শুরু করে সিবিআই। এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে বিশাল অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে। দুপুর গড়াতেই পৌঁছল এনএসজির কম্যান্ডোরা।

ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি ), ভারত সরকারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি সন্ত্রাসবিরোধী ইউনিট। দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের যে কোনও কর্মকাণ্ড মোকাবিলার জন্য ১৯৮৪ সালে এই বাহিনী তৈরি হয়। সেই এনএসজির কম্যান্ডোদের কোন পরিস্থিতিতে সন্দেশখালিতে ডেকে পাঠানো হল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

এদিন মল্লিকপাড়ায় পৌঁছেই গোটা এলাকা ঘিরে ফেলে এনএসজি কম্যান্ডোরা। আর তারপরেই নতুন করে শুরু হয় তল্লাশি। সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপাড়ায় শাহজাহান-ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে। চারপাশে রয়েছে মাছের ভেড়ি। একেবারে শান্ত এলাকা। বেলা গড়ালেও শুনশান। একটি সংকীর্ণ রাস্তা ধরে পৌঁছতে হয় এই বাড়িতে। বাড়ির মেঝের নীচে অস্ত্র ও বিস্ফোরক মজুত করে রাখা আছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কাছে। 

সিবিআইয়ের দাবি, বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক বিদেশি আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। প্রচুর বোমাও মজুত করা হয়েছিল সেখানে। একটি বাক্স উদ্ধার হয়। এই বাক্সটিতে বিস্ফোরক বোঝাই রয়েছে বলে অনুমান করেই খবর দেওয়া হয় এনএসজিকে। তারপরেই নতুন করে শুরু হয় তল্লাশি।


```