Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সন্দেশখালির সভা পিছিয়ে দিল তৃণমূল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে

১৮ তারিখের কর্মসূচি অবশ্য পুরোপুরি বাতিল করা হচ্ছে না। দলীয় সূত্রের খবর, আগামীকাল রবিবার সন্দেশখালি যাবেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতৃত্বর সঙ্গে কথা বলবেন।

সন্দেশখালির সভা পিছিয়ে দিল তৃণমূল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে

শেষ আপডেট: 17 February 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শান্তির পরিবেশ ফেরাতে আগামী রবিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি জনসভা করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালির কালীনগরে গিয়ে একথা জানিয়েছিলেন পার্থ।

দলীয় সূত্রের খবর, রবিবারের ওই সভা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সভা হলে একদিকে যেমন পরীক্ষার্থীরা অসুবিধায় পড়বেন তেমনই বিরোধীরা বিষয়টিকে ইস্যু করতে পারে।

২৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। সূত্রের খবর, তারপরে সম্ভবত ৩ মার্চ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। সভায় দলের রাজ্য নেতৃত্বের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন।  সূত্রের খবর, ওই দিন সন্দেশখালিতে লক্ষাধিক মানুষের জমায়েত করতে চাইছে তৃণমূল। 

১৮ তারিখের কর্মসূচি অবশ্য পুরোপুরি বাতিল করা হচ্ছে না। দলীয় সূত্রের খবর, আগামীকাল রবিবার সন্দেশখালি যাবেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতৃত্বর সঙ্গে কথা বলবেন।

গত কয়েকদিন ধরেই তপ্ত সন্দেশখালি। 'ফেরার' তৃণমূল নেতা শাহজাহান শেখ-সহ তাঁর গোষ্ঠীর অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে মেয়েদের তুলে নিয়ে অত্যাচার করা হত। অন্যদিকে বিজেপি-সিপিএমের বিরুদ্ধে 'ষড়যন্ত্রে'র অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, "সত্যি যদি এমন কোনও অত্যাচারের ঘটনা ঘটে থাকে, তাহলে এতদিন কেন চুপ ছিল বিজেপি-সিপিএম?"

গত মঙ্গলবার সন্দেশখালির কালীনগর থেকে পার্থ জানিয়েছিলেন, "গরিব মানুষের টাকা আত্মসাৎ তৃণমূল বরদাস্ত করে না। যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে টাকা ফেরানোর ব্যবস্থা হবে। 

পার্থর ওই ঘোষণা মতো, এদিন সন্দেশখালি দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সর্দারের নেতৃত্বে দলের নেতা-কর্মীদের দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের উপযুক্ত নথি এবং খাতা দেখে কত টাকা বকেয়া রয়েছে তা নথিবদ্ধ করতে দেখা গেল।


```