Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি কাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল তৃণমূল

এরপরই সন্দেশখালির মানুষের সঙ্গে প্রতারণা, মিথ্যে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল।

সন্দেশখালি কাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল তৃণমূল

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

শেষ আপডেট: 12 May 2024 15:27

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে ভাইরাল হওয়া একাধিক ভিডিও (এই সংক্রান্ত কোনও ভিডিওয়র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) কে সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি জানাল তৃণমূল। এ ব্যাপারে রবিবার পুলিশের কাছে আবেদন জানিয়েছে শাসকদল।

তৃণমূলের বক্তব্য, সন্দেশখালির এই ষড়যন্ত্রে রেখাদেবীকে সহযোগিতা করেছিলেন পিয়ালী দাস-সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তাঁদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়েরের দাবি জানিয়েছে তৃণমূল। এর আগে এ ব্যাপারে গত শুক্রবার নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে তৃণমূল।

রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী শশী পাঁজা বলেন, "সন্দেশখালিতে নারী ধর্ষণের অভিযোগ শুধু বিজেপির সাজানো তা নয়, তাতে পূর্ণ মদত দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ভাইরাল হওয়া ভিডিও থেকে স্পষ্ট, সাদা কাগজে সই করিযে ধর্ষণের মিথ্যে অভিযোগ লেখানো হয়েছিল।"

শশী বলেন, "একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে কেউ যাতে পদের অপব্যবহার করতে না পারেন, তাই ওনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি জানাচ্ছি।"

গত ৪ মে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের যে ভিডিও ফাঁস হয়েছিল, তাতে গঙ্গাধর স্পষ্টতই জানিয়েছেন, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। তাঁদের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন।

ওই ঘটনার পর আরও দুটি ভিডিও  ভাইরাল হয়। তাতে এক নির্যাতিতাকে বলতে শোনা যাচ্ছে, 'সাদা কাগজে সই করিয়ে সেখানে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। পরে আমরা অভিযোগ তুলে নিতে চাইলে হুমকিও দেওয়া হয়'।

ফের ১১ মে গঙ্গাধরের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, 'সন্দেশখালিতে নারী নির্যাতনের প্লট সাজাতে ৭২ জন মহিলাকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

এরপরই সন্দেশখালির মানুষের সঙ্গে প্রতারণা, মিথ্যে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল।

প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর তদন্তে এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেন রেখা শর্মা। সেই সময় তিনি জানিয়েছিলেন, "সন্দেশখালির মহিলাদের ওপর নারকীয় অত্যাচার করা হয়েছে। পুলিশ কোনও অভিযোগ নেয়নি। ১৮ জন মহিলা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে দুটি ধর্ষণের অভিযোগও রয়েছে।"


```