Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

১৪৪ ধারা জারির মধ্যেই উচ্চমাধ্যমিক দিল সন্দেশখালির পরীক্ষার্থীরা, বিশেষ নজর সংসদের

রাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেন্টারগুলির উপর নজর রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১২৪৯ জন পড়ুয়া উচ্চমাধ্যমিক দিচ্ছে।

১৪৪ ধারা জারির মধ্যেই উচ্চমাধ্যমিক দিল সন্দেশখালির পরীক্ষার্থীরা, বিশেষ নজর সংসদের

শেষ আপডেট: 16 February 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেন্টারগুলির উপর নজর রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১২৪৯ জন পড়ুয়া উচ্চমাধ্যমিক দিচ্ছে। সন্দেশখালির রাধারাণী স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। অনেকের আবার সিট পড়েছে জেলিয়াখালির একটি স্কুলে। উত্তেজনাপ্রবণ এলাকায় উচ্চমাধ্যমিক দিল পরীক্ষার্থীরা।  

রাজ্য-রাজনীতিতে এখন জ্বলন্ত বিষয় সন্দেশখালি। এই ইস্যুতে শাসক-বিরোধী তরজা চরমে। সন্দেশখালিতে অনেকেই এবছর মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শাহজাহানবাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি ২ ব্লক। জেলিয়াখালিতে বিক্ষোভ ছড়িয়েছিল। তাই পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছিল সেখানকার পড়ুয়াদের। তবে এত কিছুর মধ্যে সুষ্ঠুভাবেই মিটেছে মাধ্যমিক। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের  পালা। সেক্ষেত্রেও বাড়তি নজর রাখছে প্রশাসন ও  শিক্ষা সংসদ।  

সংসদ সূত্রে খবর, কলকাতার বিদ্যাসাগর ভবন থেকে জেলা প্রশাসনের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ রাখা হচ্ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও পরিস্থিতি সম্পর্ক খবরাখবর নিয়ে চলেছেন। বিনা বাধায় পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা যাতে পৌঁছতে পারে, তাই আগে থেকে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছিল সংসদের। কেন্দ্রের বাইরে বাড়তি সর্তকতা নিয়েও আলোচনা হয়েছে। বৃহস্পতিবার থেকে পুলিশের তরফে শান্তি বজায় রাখার জন্য মাইকিং করা হয়েছে। যদিও এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। শুক্রবার পরীক্ষার দিন সন্দেশখালির জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা ছিল। 

সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১ পর্যন্ত পরীক্ষা চলেছে নির্বিঘ্নে। পরীক্ষা চলার মধ্যে সন্দেশখালির দিকে যাওয়ার চেষ্টা করে বিজেপির কেন্দ্রীয়  প্রতিনিধি দল। লস্কর পাড়া এলাকায় পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরে তাঁরা ধামাখালি রোডের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন বিজেপির যে প্রতিনিধি দল সন্দেশখালির দিকে রওনা হয়েছিল, সেখানে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিআইজি ব্রিজ লাল, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, উত্তরপ্রদেশের সাংসদ সঙ্গীতা দুগ্গল।


```