Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক, তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র ও  প্রচুর পরিমাণ বোমা।

সন্দেশখালিতে মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক, তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি

সিবিআই তল্লাশির সময় সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা

শেষ আপডেট: 26 April 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালিতে হানা দিল সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও  প্রচুর পরিমাণ বোমা।

সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে এদিন হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই বাড়িতেই প্রচুর বোমা মজুত করে রাখা আছে বলে গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি চালানো হয়।

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপাড়ায় শাহজাহান-ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে। চারপাশে রয়েছে মাছের ভেড়ি। একেবারে শান্ত এলাকা। বেলা গড়ালেও শুনশান। একটি সংকীর্ণ রাস্তা ধরে পৌঁছতে হয় আবু তালেবের বাড়ি। এই বাড়িতেই মেঝের নীচে অস্ত্র ও বিস্ফোরক মজুত করে রাখা আছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির কাছে। 

শুক্রবার সকালে সিবিআইয়ের ১০ সদস্যের একটি দল মল্লিকপাড়ায় ওই বাড়িতে আসেন। কোনও ঝুঁকি নেয়নি সিবিআই এর টিম। প্রথমেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দফতরকে খবর দেওয়া হয়। বিদ্যুৎ দফতরের লোকজন আসেন। তবে জানা যায় ওই বাড়ি বিদ্যুৎ সংযোগ নেওয়াই হয়নি। তারপরেই শুরু হয় তল্লাশি।

সিবিআইয়ের দাবি, বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক বিদেশি আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। প্রচুর বোমাও মজুত করা হয়েছিল সেখানে। আরও অস্ত্র ও বোমার খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে। খবর দেওয়া হয়েছে এনআইএ-র টিমকেও।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। তারপর থেকে দফায় দফায় সন্দেশখালি যান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শনিবারও সিবিআইয়ের দু’টি দল সন্দেশখালিতে গিয়েছিল। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান।


```