Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহানকে আড়াল করছে সিআইডি! বিজেপি নেতা খুনের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানকে আড়াল করার অভিযোগ উঠল রাজ্যের গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে রাজ্যকে সতর্ক করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

শাহজাহানকে আড়াল করছে সিআইডি! বিজেপি নেতা খুনের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

শেখ শাহজাহান। ফাইল ছবি।

শেষ আপডেট: 17 May 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানকে আড়াল করার অভিযোগ উঠল রাজ্যের গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে রাজ্যকে সতর্ক করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম না থাকা  নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। আদালতের নির্দেশে ফের তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিটে শাহজাহানের নামও রেখেছিল পুলিশ। 

তবে তাতে আদালত সন্তুষ্ট না হওয়ায় মামলার তদন্তভার গিয়েছিল সিআইডির হাতে। শুক্রবার ওই মামলায় সিআইডির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে স্বীকার করে নেওয়া হয়, "আগের তদন্তকারী অফিসার ঠিকমতো তদন্ত  করেননি। আদালত চাইলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে তৈরি সিআইডি।"

এরপরই সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতির পর্যবেক্ষণ, 'সিআইডি শুধু তাঁদেরকেই তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে যাঁরা শাহজাহানের নাম  করেননি। এটা করা হয়েছে, যাতে  সহজেই  শাহজাহানের নাম বাদ দিতে সুবিধা হয়।' একই সঙ্গে রাজ্যের উদ্দেশে বিচারপতি বলেন, 'তদন্তে  নিরপেক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে।'

এরপরই সন্দেশখালির তিন বিজেপি নেতার খুনের ঘটনায় আগামী ২২ মে রাজ্যকে সাপ্লিমেন্টারি কেস ডায়েরির কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই রিপোর্ট খতিয়ে দেখার পরই মামলার তদন্তভার সিআইডির হাতে থাকবে নাকি সিবিআইকে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি।


```