Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির গণধর্ষণে অভিযুক্ত তৃণমূল ব্লকসভাপতি-সহ ৩! হাইকোর্টে মামলার অনুমতি নির্যাতিতাকে

ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সন্দেশখালির গণধর্ষণে অভিযুক্ত তৃণমূল ব্লকসভাপতি-সহ ৩! হাইকোর্টে মামলার অনুমতি নির্যাতিতাকে

ফাইল ছবি

শেষ আপডেট: 7 January 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। এদিন বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর। 

ঘটনায় দিলীপ মল্লিক সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, গত বছরের এপ্রিল মাসে এই ঘটনা ঘটলেও থানায় অভিযোগ নেওয়া হয়নি। অভিযুক্তদেরও এখনও গ্রেফতার করা হয়নি। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত বছরের ১৫ মে বুধবার গভীর রাতে সন্দেশখালি থানায় স্থানীয় তৃণমূল নেতা দিলীপ-সহ আরও তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সে সময়ই মহিলাকে ফেলে অভিযুক্তরা চম্পট দেয় বলে অভিযোগ।

ঘটনার পর সাত মাসের বেশি সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা পুলিশ নেয়নি বলে অভিযোগ। সে কারণে বাধ্য হয়েই মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ঘটনার পর এতদিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তারা।


```