Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির অস্ত্র উদ্ধারে নয়া মোড়! শাহজাহানের ভাই-সহ ১০জনকে তলব করল সিবিআই

সিবিআই সূত্রের দাবি, সেদিন (২৭ এপ্রিল) শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র। যার একটির লাইসেন্স শাহজাহানের এক ভাই আলমগীরের নামে রয়েছে। শাহজাহানের পাশাপাশি এই মুহূর্তে জেলবন্দি আলমগীরও। 

সন্দেশখালির অস্ত্র উদ্ধারে নয়া মোড়! শাহজাহানের ভাই-সহ ১০জনকে তলব করল সিবিআই

গত শুক্রবার সন্দেশখালিতে সিবিআই ও এনএসজি আধিকারিকরা। ফাইল ছবি।

শেষ আপডেট: 1 May 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: গত ২৭ এপ্রিল দ্বিতীয়দফা ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল সিবিআই। ডেকে আনা হয়েছিল এনএসজিকে। 

ওই অস্ত্র উদ্ধারের সূত্রেই এবার শাহজাহানের এক ভাইকে তলব করল সিবিআই। জানা গেছে, শাহজাহানের ভাই-সহ ১০জনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

এদিন সন্দেশখালির শাহজাহান মার্কেটেও যান তদন্তকারীরা। সন্দেশখালির আর কোথাও কোনও অস্ত্র ভাণ্ডার রয়েছে কি না, তারও খোঁজখবর করেন আধিকারিকরা।

সিবিআই সূত্রের দাবি, সেদিন (২৭ এপ্রিল) শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র। যার একটির লাইসেন্স শাহজাহানের এক ভাই আলমগীরের নামে রয়েছে। শাহজাহানের পাশাপাশি এই মুহূর্তে জেলবন্দি আলমগীরও। 

সেই সূত্রেই শাহজাহানের আরও এক ভাই শেখ সিরাজুদ্দিনকে এদিন নতুন করে তলব করেছে সিবিআই। আগামী ৩ মে সিরাজুদ্দিনকে হাজিরা দিতে বলা হয়েছে। এদিন সরবেড়িয়ায় গিয়ে এই নোটিস দিয়ে আসে সিবিআই।

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, নোটিস এড়ালে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে শাহজাহানের ভাই-সহ অন্যদের বিরুদ্ধে।

গত শুক্রবার সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা প্রকাশ করে এক বিবৃতিতে সিবিআই জানিয়েছিল, বিভিন্ন ধরনের ৩৪৮টি কার্তুজ, ৪৫ ক্যালিবারের ৫০ টি কার্তুজ, ৩ টি বিদেশি রিভলভার, ১ টি দেশি পিস্তল, ১২০ টি ৯ এমএম বুলেট, ৮ টি .৩২ কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে একটি পুলিশের রিভলভার, দেশি বোমা, বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ, বিল উদ্ধারের কথাও জানিয়েছিল তদন্তকারীরা। 

সূত্রের খবর, উদ্ধার হওয়া বিলের বেশ কয়েকটিতে শাহজাহানের নাম রয়েছে। সন্দেশখালির জমি, ভেড়ি দখলের টাকার সঙ্গে বিদেশি অস্ত্র উদ্ধারের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সেকারণেই বিস্তারিত তথ্য জানতে শাহজাহানের ভাই-সহ অন্যদের নোটিস পাঠানো হয়েছে। 

সন্দেশখালির আর কোথাও অস্ত্রভাণ্ডার রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```