Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের উত্তপ্ত সন্দেশখালি, বিজেপি নেত্রী ভারতী ঘোষকে সামনে রেখে মিছিল

ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি।

ফের উত্তপ্ত সন্দেশখালি, বিজেপি নেত্রী ভারতী ঘোষকে সামনে রেখে মিছিল

শেষ আপডেট: 22 March 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি। জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকায় শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। 

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। সন্দেশখালি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তদের পুলিশের অস্থায়ী ক্যাম্প লিখিত ভাবে অভিযোগ জানতে বলেন পুলিশ আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। তারপরেও ক্ষোভের আগুন জ্বলতে থাকে।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়ে জনরোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তারপরেই বেপাত্তা হয়ে যায় শাহজাহান। ৫৬ দিন পরে তাকে গ্রেফতার করে পুলিশ। এই অবসরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল, লুঠপাট, মহিলাদের শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে তেতে ওঠে গোটা সন্দেশখালি। পথে নামেন গ্রামের মহিলারা। পরিস্থিতির চাপেই পরের পর তৃণমূল নেতা গ্রেফতার হয়। তারপর থেকেই খবরের শিরোনামে সন্দেশখালি। 

এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি পরিদর্শনে যান বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ ও রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র। তাঁদের সামনে রেখে মিছিলও করেন এলাকার মানুষ। এদিকে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা- সহ মোট ৯ জনকে আজ বসিরহাট মহকুমা আদালতের তোলা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিবিআই আধিকারিকরা তাদের বসিরহাট মহকুমা আদালতের নিয়ে আসেন। শেখ শাহজাহানে ও তার ভাই আলমগীরের পাশাপাশি বাকিদেরও সিবিআই আজ হেফাজতে নিতে পারে বলে আদালত সূত্রে খবর।


```