Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জুলাইতেই আসছে স্যামসং গ্যালাক্সির দুই আকর্ষণীয় মডেল! ‘ফোল্ড-৫’ ও ‘ফ্লিপ-৫’-এর খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: স্যামসং প্রেমীদের জন্য সুখবর। অগস্ট নয়, জুলাই মাসেই আসতে চলেছে গ্যালাক্সির একাধিক আকর্ষণীয় মডেল। যাঁরা স্যামসং-এর ফোল্ডিং ডিভাইস পছন্দ করেন তাঁদের জন্য রইল চমক। স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ‘ফোল্ড-৫’ আর ‘ফ্লিপ-৫’ আত্ম

জুলাইতেই আসছে স্যামসং গ্যালাক্সির দুই আকর্ষণীয় মডেল! ‘ফোল্ড-৫’ ও ‘ফ্লিপ-৫’-এর খুঁটিনাটি

শেষ আপডেট: 7 June 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো: স্যামসং প্রেমীদের জন্য সুখবর। অগস্ট নয়, জুলাই মাসেই আসতে চলেছে গ্যালাক্সির একাধিক আকর্ষণীয় মডেল। যাঁরা স্যামসং-এর ফোল্ডিং ডিভাইস পছন্দ করেন তাঁদের জন্য রইল চমক। স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ‘ফোল্ড-৫’ আর ‘ফ্লিপ-৫’ আত্মপ্রকাশ করতে চলেছে।

দক্ষিণ কোরিয়ার সোলে প্রথম এই দু'টি ডিভাইস আনপ্যাক হবে।

একনজরে দেখে নেওয়া যাক এই দুই মডেলের কিছু বৈশিষ্ট্য:

গ্যালাক্সি জেড ফোল্ড-ফাইভ

ডিসপ্লে: ৭.৬ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কাভার ডিসপ্লে ৬.২ ইঞ্চি।

ক্যামেরা: প্রাইমারি ক্যামেরা ৫০ মেগা পিক্সেল, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত। ১০ মেগাপিক্সেলের সেলফি মোডে পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

এছাড়াও এই ডিভাইসটি পুরোপুরি ওয়াটাপ্রুফ। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

ব্যাটারি: ৪, ৪০০ mAh। দু'টি রঙে পাওয়া যাবে এই ডিভাইস।

দাম: আনুমানিক ৮৯ হাজার টাকা।

গ্যালাক্সি জেড ফ্লিপ-ফাইভ

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি প্লাস রেজুলেশন।

এই মডেলে আগের তুলনায় ডিজাইনে অনেক পরিবর্তন আনা হয়েছে। গ্যালাক্সি জেড ফ্লিপ-ফাইভে ৩.৪ ইঞ্চির কাভার ডিসপ্লে থাকছে।

ক্যামেরা: ডুয়েল ক্যামেরা বিশিষ্ট এই গ্যালাক্সির মডেলটিকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছে স্যামসং।

প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। এই মডেলের দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি কোম্পানির তরফে।

মাহিন্দ্রার থরকে টেক্কা দিতে ভারতের বাজারে এল মারুতির জিমনি! জানুন দাম ও ফিচার


```