Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ফিরে এলেন অভিনন্দন, রবিবার থেকে ফের যাত্রা শুরু করবে সমঝোতা এক্সপ্রেস

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের কব্জা থেকে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ফিরে আসার পর পরই সমঝোতা এক্সপ্রেস ফের চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ভারত ও পাকিস্তান দু'দেশের তরফেই। আগামিকাল রবিবার ভারত থেকে যাত্রা করবে সমঝোতা

ফিরে এলেন অভিনন্দন, রবিবার থেকে ফের যাত্রা শুরু করবে সমঝোতা এক্সপ্রেস

শেষ আপডেট: 1 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের কব্জা থেকে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ফিরে আসার পর পরই সমঝোতা এক্সপ্রেস ফের চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ভারত ও পাকিস্তান দু'দেশের তরফেই। আগামিকাল রবিবার ভারত থেকে যাত্রা করবে সমঝোতা এক্সপ্রেস। দিল্লি থেকে যাবে আটারি। অন্যদিকে, পাকিস্তান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে সোমবার। লাহোর থেকে থেকে আসবে ওয়াঘা। বুধবার বালাকোটে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ একাধিক জঙ্গি শিবির তছনছ করার পর সে দিন রাতে আচমকাই সমঝোতা এক্সপ্রেস  বন্ধ করে দেয় পাকিস্তান। দু'দেশের মধ্যে সৌহার্দ্যের নজির হিসাবে এক দশকেরও বেশি সময় ধরে চলা সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বন্ধ করে দেওয়া হয় ভারতকে সরকারি ভাবে না জানিয়েই।  পরে পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পাকিস্তানে আর ঢুকতে পারবে না সমঝোতা এক্সপ্রেস, কারণ দু'দেশের সম্পর্কের অবনতির কারণেই অনির্দিষ্ট কালের জন্য এই ট্রেন বাতিল করে দিয়েছে পাকিস্তান। পাক বিদেশপাক বিদেশ মন্ত্রকের বক্তব্য জানার পর নয়াদিল্লিও জানিয়ে দেয়, ভারতও এই ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাত ৯টা ২১ মিনিট নাগাদ ওয়াঘা-আটারি সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে আসেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন। এ দিন সকালেই পাক সরকারের তরফে ঘোষণা করা হয় দু'দেশের মধ্যে ফের এই ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত থেকে আগামিকাল অর্থাৎ ৩ মার্চ এবং পাকিস্তান থেকে ৪ মার্চ যাত্রা শুরু করবে সমঝোতা এক্সপ্রেস। শিমলা চুক্তির পর ১৯৭৬ সালের ২২ জুলাই দু'দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন পরিষেবা।  পাকিস্তানের দিক থেকে এই ট্রেন ছাড়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল ৮টায়। ভারতের দিক থেকে এই ট্রেন প্রতি বুধবার ও রবিবার রাত ১১টা ১০মিনিটে পুরনো দিল্লি স্টেশন থেকে ছাড়ে। আগের মতো নির্দিষ্ট সময়সূচী মেনেই এই ট্রেন চলাচল করবে করবে বলে জানা গিয়েছে।

```