Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুনের হুমকি! আরিয়ান-মামলায় মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে কেন এফআইআর চান ওয়াংখেড়ের বোন

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ আরিয়ান খান ক্রুজ মাদক মামলার তদন্তকারী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wank

খুনের হুমকি! আরিয়ান-মামলায় মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে কেন এফআইআর চান ওয়াংখেড়ের বোন

শেষ আপডেট: 29 October 2021 03:54

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ আরিয়ান খান ক্রুজ মাদক মামলার তদন্তকারী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বোন ইয়াসমিন ওয়াংখেড়ে। গত সপ্তাহে পেশায় আইনজীবী ইয়াসমিন মুম্বই পুলিশকে লেখা চিঠিতে অভিযোগ জানান, তাঁদের পুরো পরিবারকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে ফোন করা হচ্ছে! অভিযোগের কপি জাতীয় মহিলা কমিশনেও পাঠিয়েছেন তিনি। ‘আফগান ঐতিহ্য ধরে রাখছি’, তালিবানি আতঙ্কেও কাবুলে খোলা কিছু বইয়ের দোকান ওশিওয়াড়া থানার এক পুলিশ অফিসার বলেছেন, ইয়াসমিনের অভিযোগনামায় রয়েছে, এনসিপি নেতা মালিক মাদক মামলার তদন্তকারী অফিসারের ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগ তোলায় তাঁর পুরো পরিবার হুমকি ফোনের জেরে তীব্র আতঙ্কে আছেন। ইয়াসমিন লিখেছেন, আমার ক্ষোভ, অসন্তোষ গুরুত্ব দিয়ে বিচার করে একজন মহিলার সাংবিধানিক অধিকার রক্ষা সুনিশ্চিত করার আবেদন জানাচ্ছি। আরও আবেদন, আইনানুসারে অভিযুক্তের মোকাবিলায় যথাযথ পদক্ষেপ করুন। সংশ্লিষ্ট থানাকে নবাব মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিন। যদিও তাঁর অভিযোগের ভিত্তিতে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছেন ওশিওয়াড়া থানার সিনিয়র পুলিশ অফিসার সঞ্জয় বান্দালে। মালিক ট্যুইটারে ফ্লেচার প্যাটেলের একটি ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশটও পোস্ট করেছেন, যাতে ইয়াসমিনকে ‘লেডি ডন’ বলা হয়েছে। আরিয়ান খান মাদক মামলায় একাধিক নয়া মোড় এসেছে দ্রুত। আরিয়ান এবং আরও কয়েকজনকে চলতি মাসের শুরুতে গ্রেফতার করা হয় গোয়াগামী ক্রুজের মাদক পার্টি থেকে। তবে বর্তমানে চর্চার আলো বেশি রয়েছে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের ওপর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```