Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখের ছেলেকে 'ফাঁসিয়েছিলেন' সমীর ওয়াংখেড়ে, তাঁর সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে

দ্য ওয়াল ব্যুরো: এককালে তাঁর পরিচয় ছিল কড়া ধাতের 'নো নননেন্স' অফিসার হিসেবে। ২০০৮ সালের 'ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস' বা আইআরএস ক্যাডারের এই অফিসার কর্মজীবনে কাজ করেছেন এনআইএ, এয়ার ইন্টেলিজেন্সের মত নামী সংস্থায়। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত ল

শাহরুখের ছেলেকে 'ফাঁসিয়েছিলেন' সমীর ওয়াংখেড়ে, তাঁর সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে

শেষ আপডেট: 19 May 2023 09:23

দ্য ওয়াল ব্যুরো: এককালে তাঁর পরিচয় ছিল কড়া ধাতের 'নো নননেন্স' অফিসার হিসেবে। ২০০৮ সালের 'ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস' বা আইআরএস ক্যাডারের এই অফিসার কর্মজীবনে কাজ করেছেন এনআইএ, এয়ার ইন্টেলিজেন্সের মত নামী সংস্থায়। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে, কে জানত! ভারতে যদিও এই ঘটনা নতুন নয়, আজকেরও নয়। এবার সিবিআই তদন্তে বেরিয়ে এল, আদতে মাদক দমন শাখা এনসিবির মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে নিজেই নানা দুর্নীতিতে অভিযুক্ত! যার মধ্যে রয়েছে আরিয়ান খানকে ফাঁসানো (Aryan khan case) থেকে আটকাতে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগও (Sameer Wankhede is in the watch of CBI)!

এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সিবিআইয়ের এক রিপোর্টকে নিয়ে প্রকাশিত খবর, ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে সমীর ওয়াংখেড়ে ছ'বার বিদেশ-ভ্রমণ করেছেন। গিয়েছেন ব্রিটেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালদ্বীপে। অথচ দাবি করেছেন, তিনি এই বাবদ ৮.৭৫ লক্ষ টাকা খরচ করেছেন। যাতে বিমানভাড়ার টাকাও পুরোটা ওঠে না!

এছাড়াও দাবি করা হয়েছে, সমীর ওয়াংখেড়ে নানা বহুমূল্য বস্তুর মালিক। যার মধ্যে রয়েছে বিদেশী ব্র্যান্ডের ঘড়ি, মুম্বইতে চারটি ফ্ল্যাট এবং ৪১,০০০ একরেরও বেশি জমি। এর মধ্যে একটি 'রোলেক্স' হাতঘড়ির দাম নাকি প্রায় ২২ লক্ষ টাকা। যা সমীর কিনেছিলেন ১৭ লক্ষ টাকায়। তাঁর বিয়ের আগেও সমীর একটি ফ্ল্যাট কিনেছিলেন যার দাম প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা! এই টাকার উৎস কী, সেই নিয়েও ধোঁয়ায় সিবিআই।

এদিকে 'আয়কর' নথি বলছে, সমীর ও তাঁর স্ত্রীর আয় বছরে ৪৫ লক্ষ ৬১ হাজার ৪৬০ টাকা। এই আয়ের প্রেক্ষিতে এত বহুমূল্য সম্পত্তি কীভাবে তাঁর কাছে এল, হিসেব মেলাতে পারছে না সিবিআই। যাতে আরও ঘনীভূত হয়েছে সন্দেহ।

শাহরুখের ছেলেকে ফাঁসানো সমীরকে এখনই গ্রেফতার নয়! রক্ষাকবচ দিল্লি হাইকোর্টের


```