
শেষ আপডেট: 12 May 2023 15:00
দ্য ওয়াল ব্যুরো: প্রমোদতরীতে পার্টি করার সময় মাদক নেওয়ার অভিযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন তিনিই (Aryan Khan drug case)। সেই প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অধিকারিক সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করল সিবিআই।
বলিউড বাদশাহ শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সমীর সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর অভিযোগ, মাদক মামলা থেকে মুক্তি পেতে ছেলেকে সাহায্য করার নাম করে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা চেয়েছিলেন অভিযুক্তরা।
২০২১ সালের ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র। আরিয়ানের সঙ্গেই হাতে হাতকড়া পড়েছিল তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা নামে এক বান্ধবীর। সেই সময় মুম্বই জোনের এনসিবি-র প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই মামলায় ৪ সপ্তাহ হাজতে ছিলেন আরিয়ান। তারপর বোম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। আদালত জানায়, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক মামলায় জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।
শাহরুখ পুত্রের কাছ থেকে কখনওই কোনও মাদক পাওয়া যায়নি। অবশেষে ২০২২ সালের মে মাসে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে অ্যান্টি ড্রাগস এজেন্সির তরফে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয় আরিয়ান সহ ৬ জন অভিযুক্তকে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় যেন আগুন পাখি, ‘আজ আমার মৃত্যুদিন’ বলেছিলেন তিনি