Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাঠে পুরুষ দর্শককে ধাক্কা মেরে কার্ড দেখলেন চেলসির মহিলা ফুটবলার স্যাম

দ্য ওয়াল ব্যুরো: এক অভাবনীয় কাণ্ড ঘটেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময়। খেলা চলছিল চেলসি ও জুভেন্টাসের মধ্যে। আচমকা দেখা যায়, খেলার মধ্যেই দর্শকাসন থেকে এক পুরুষ দর্শক নিরাপত্তার ফাঁক গলে মাঠে প্রবেশ করে গিয়েছেন। মাঠের মহিলা ফুটবল

মাঠে পুরুষ দর্শককে ধাক্কা মেরে কার্ড দেখলেন চেলসির মহিলা ফুটবলার স্যাম

শেষ আপডেট: 9 December 2021 17:29

দ্য ওয়াল ব্যুরো: এক অভাবনীয় কাণ্ড ঘটেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময়। খেলা চলছিল চেলসি ও জুভেন্টাসের মধ্যে। আচমকা দেখা যায়, খেলার মধ্যেই দর্শকাসন থেকে এক পুরুষ দর্শক নিরাপত্তার ফাঁক গলে মাঠে প্রবেশ করে গিয়েছেন। মাঠের মহিলা ফুটবলাররাও সবাই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দূরে সরে যান, কেউ কেউ আবার ওই দর্শককে মাঠের বাইরে চলে যেতে অনুরোধও করেছেন। তবুও মাঠ ছেড়ে যেতে চাননি ওই দর্শক। https://twitter.com/ESPNUK/status/1468709035021119499 এর মধ্যেই দেখা যায় চেলসির অস্ট্রেলীয় তারকা স্যাম কার এসে কাঁধ দিয়ে ওই দর্শককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। ওই দর্শকও ভয় পেয়ে গিয়ে তারপর সোজা দৌড় লাগান। তার মধ্যেই অবশ্য পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। রেফারি স্যামকে হলুদ কার্ড দেখিয়ে সতর্কও করেন। https://twitter.com/Bcoxy2012/status/1468726641413210119 স্যাম কারের মেজাজ হারানোর কারণ হিসেবে বলা হয়, তাঁর দল সেইসময় ম্যাচে আধিপত্য রেখেও গোল পায়নি। সেই নিয়ে চিন্তা ছিলই। তারই হতাশা ওই দর্শকের ওপর গিয়ে পড়ে। চেলসি দলের কোচ এমা হেইস জানান, ‘‘স্যাম কারের ঘটনাটি আমাদের কাছে বেশ মজার লেগেছে। জানি না ওই দর্শক তো খেলা শেষেই সব ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতে পারতেন। তা করলেন না কেন?’’      

```