Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার সল্টলেকেও সোয়াইন ফ্লু, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব! নড়ে বসল পুর নিগম

দ্য ওয়াল ব্যুরো: এবার সোয়াইন ফ্লুয়ের থাবা বিধাননগরে। এবং সেই থাবায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব নারায়ণ কৃষ্ণমূর্তি। এর পরেই নড়ে বসল সরকার। বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দেওয়া হল বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের তরফে। সূত্রের খ

এবার সল্টলেকেও সোয়াইন ফ্লু, আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব! নড়ে বসল পুর নিগম

শেষ আপডেট: 20 June 2019 13:41

দ্য ওয়াল ব্যুরো: এবার সোয়াইন ফ্লুয়ের থাবা বিধাননগরে। এবং সেই থাবায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব নারায়ণ কৃষ্ণমূর্তি। এর পরেই নড়ে বসল সরকার। বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দেওয়া হল বিধাননগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের তরফে। সূত্রের খবর, চলতি মাসের ১৩ তারিখে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব নারায়ণ কৃষ্ণমূর্তি। এর পরেই চিকিৎসকেরা রক্ত পরীক্ষা করে জানান, তিনি এইচওয়ান-এনওয়ান ভাইরাসে আক্রান্ত। অর্থাৎ সোয়াইন ফ্লু হয়েছে তাঁর। এর পরেই নারায়ণের অবস্থার আরও অবনতি হলে, তাঁকে সিসিইউ-তে পাঠানো হয়। তবে বিধাননগর পৌর নিগমের স্বাস্থ্য দফতরের দাবি, বেসরকারি হাসপাতালগুলির পক্ষ থেকে জানানো হচ্ছে না ওই জ্বরে আক্রান্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য। এই অবস্থায়, আজ বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) জানান, চিঠি পাঠানো হচ্ছে প্রতিটা বেসরকারি হাসপাতালে। এবং সেই সঙ্গে তাদের এ-ও নির্দেশ দেওয়া হবে, যাতে এলাকার কোনও ব্যক্তি জ্বরে আক্রান্ত হলেই তা জানানো হয় পৌর নিগমকে। মেয়র পরিষদ সদস্য স্বাস্থ্য প্রণয় রায় জানান, প্রাক্তন আইএএস নারায়ণ কৃষ্ণমূর্তি ছাড়াও সোয়াইন ফ্লু-তে আক্রন্ত হন একটি সরকারি বিদ্যালয়ের এক শিক্ষিকাও। তাঁকেও ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। গত কাল এক জন ৭১ বছরের বৃদ্ধ এই জ্বরে আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন বলে খবর।

```