Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সল্টলেক গেস্ট হাউসে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়! ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে এল

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সল্টলেকের একটি গেস্ট হাউস (Salt lake guest house) থেকে এক যুবকের গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ (dead body) উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃতদেহের পাশেই বিবস্ত্র অবস্

সল্টলেক গেস্ট হাউসে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়! ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে এল

শেষ আপডেট: 4 November 2022 12:39

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সল্টলেকের একটি গেস্ট হাউস (Salt lake guest house) থেকে এক যুবকের গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ (dead body) উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মৃতদেহের পাশেই বিবস্ত্র অবস্থায় বসেছিলেন যুবকের প্রেমিকা অনুশীলা চৌধুরী। ওই যুগল গত দু'মাস ধরে ভুয়ো পরিচয়ে গেস্ট হাউসটিতে থাকছিল বলে জানা গিয়েছিল। সেই ঘটনায় এবার উঠে এল ত্রিকোণ প্রেমের (love triangle) তত্ত্ব।

আদতে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত নামে ওই যুবক নাম ভাঁড়িয়ে প্রেমিকাকে নিয়ে ওই গেস্ট হাউজে থাকছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর শুক্রবার ওই গেস্ট হাউসে গিয়েছিল ফরেন্সিক দল। তাঁরা জানিয়েছেন, ঘরের ভেতর বেশ কিছু মদের বোতল এবং কাপড় পাওয়া গেছে। অন্য আরও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।

সূত্রের খবর, কোন্নগরের বাসিন্দা অরিজিত পাঠক নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রনির প্রেমিকা অনুশীলার। ফেসবুক মারফত দুজনের আলাপ হয়েছিল বলে জানা গেছে। ঘটনার দিন অরিজিৎ নামে ওই যুবক গেস্ট হাউসে এসেছিল। তারপরেই তাঁদের ঘর থেকে তীব্র বাদানুবাদের শব্দ শোনা যাচ্ছিল। সেই আওয়াজে গেস্ট হাউসের অন্য অতিথিদের সমস্যা হওয়ায় গেস্ট হাউজের তরফ থেকেই বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়।

পুলিশ আসার পর বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন অনুশীলা। ঘরের বিছানায় তাঁরই ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় রনির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অনুশীলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রনি দত্ত আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিককে আত্মহত্যা করতে দেখে ওই তরুণী তাঁকে বাঁচাতে যান। কিন্তু তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন রনি। তারপর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। গতকালই অনুশীলাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

সল্টলেকের গেস্ট হাউজে উদ্ধার যুবকের ফাঁস লাগা মৃতদেহ, পাশেই বসে বিবস্ত্র প্রেমিকা


```