Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলকে রামের সঙ্গে তুলনা সলমনের, বিজেপি বলছে, সঙ্গীরা কি বানর সেনা!

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, তিনি ‘অতিমানব’ এবং ‘তপস্যারত যোগী’। ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া কংগ্রেস কর্মীদের তিনি রামের ভা

রাহুলকে রামের সঙ্গে তুলনা সলমনের, বিজেপি বলছে, সঙ্গীরা কি বানর সেনা!

শেষ আপডেট: 28 December 2022 05:10

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) শ্রীরামচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, তিনি ‘অতিমানব’ এবং ‘তপস্যারত যোগী’। ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া কংগ্রেস কর্মীদের তিনি রামের ভাই ভরতের সঙ্গে তুলনা করেছেন।

খুরশিদের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি (BJP)। খুরশিদ ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশের কো-অর্ডিনেটর। ওই রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ দুষ্মন্ত গৌতম বলেন, ‘রাহুল যদি রাম হন তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না। কংগ্রেসিদের পোশাক ছাড়াই ঘোরাফেরা করা উচিত, যেমন ভগবান রামের বানর সেনারা করত।’

বিজেপির মুখপাত্র হরিশ্চন্দ্র শ্রীবাস্তব বলেছেন, খুরশিদের মন্তব্য ছলনা ছাড়া আর কিছু নয়। বিপাকে পড়ে কংগ্রেস এখন রামনাম জপ করা শুরু করেছে।

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ভারত জোড়ো যাত্রায় দলের মুখ রাহুলকে কেন তিনি রামের সঙ্গে তুলনা করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন প্রবীন কংগ্রেস নেতা খুরশিদ। তিনি বলেন, আমরা যখন ঠান্ডায় জমে আছি এবং জ্যাকেট, হনুমান টুপি না পরে থাকতে পারছি না, রাহুল তখন টি-শার্ট পরে ঘুরছেন। এটা তিনি পারছেন কারণ, তিনি একজন যোগী। তিনি মনোযোগ দিয়ে তাঁর তপস্যা করছেন।’

৩ জানুয়ারি দিল্লি থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লনি বাগপত ও শামলি ছুঁয়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা ফের হরিয়ানায় প্রবেশ করবে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কেন রাহুল স্বল্প দূরত্ব অতিক্রম করবেন, তা নিয়ে বিরোধী শিবির নানা প্রশ্ন তুলেছে।

খুরশিদের বক্তব্য, দূরত্ব দিয়ে বিষয়টিকে দেখা ঠিক হবে না। যাত্রাপথ ঠিক করা হয়েছে কীভাবে জম্মু-কাশ্মীর পৌঁছানো যায় সে কথা মাথায় রেখে। প্রসঙ্গত, রাহুলের তরফে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী তিন দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তিন দলই নীরব। সূত্রের খবর, অখিলেশ যাদব, মায়াবতী এবং জয়ন্ত সিংহদের পার্টি রাহুলের যাত্রায় অংশ নেবে না।

ওষুধ কোম্পানিগুলিতে 'সার্জিক্যাল স্ট্রাইক'! ভুয়ো কারবার রুখতে উঠেপড়ে লাগল কেন্দ্র


```