Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পাহাড়ে সাইকেল চালালেন সলমন! তা-ও আবার দুই মন্ত্রীর সঙ্গে!

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের রাস্তায় মাঝেমাঝেই সাইকেল চালাতে দেখা গেছে তাঁকে। এবার আর মুম্বই নয়, তাঁকে দেখা গেল অরুণাচল প্রদেশের চিন সীমন্তের কাছে মেচুকায় সাইকেল চালাতে! আর তাঁর সাইকেল চালানো দেখতে জনগণের ভিড় উপচে পড়ল পথেঘাটে। হবে না-ই বা

পাহাড়ে সাইকেল চালালেন সলমন! তা-ও আবার দুই মন্ত্রীর সঙ্গে!

শেষ আপডেট: 23 November 2018 13:59

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের রাস্তায় মাঝেমাঝেই সাইকেল চালাতে দেখা গেছে তাঁকে। এবার আর মুম্বই নয়, তাঁকে দেখা গেল অরুণাচল প্রদেশের চিন সীমন্তের কাছে মেচুকায় সাইকেল চালাতে! আর তাঁর সাইকেল চালানো দেখতে জনগণের ভিড় উপচে পড়ল পথেঘাটে। হবে না-ই বা কেন। তিনি তো আর যে-সে নন, সলমন খান বলে কথা। তিনি যদি রাস্তায় সাইকেল চালান, মানুষ তো ভিড় করবেই! শুধু তা-ই নয়। সলমনের সঙ্গেই সাইকেল চালালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানাডু ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও। অরুণাচলে ডালমিয়া এমটিবি অরুণাচল হর্নবিল ফাইট ২০১৮র শেষ এবং মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের সূচনাই ছিল এই সাইকেল যাত্রার উপলক্ষ্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে পঞ্জাব থেকে ডিব্রুগড় পৌঁছন সলমন। রিজিজু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পৌঁছনোর পরেই এমটিবি অরুণাচল ২০১৮-র দ্বিতীয় এডিশনের শেষে, ষষ্ঠ বার্ষিক মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দেন সলমন। এই অনুষ্ঠানের জন্য ২২ লক্ষ টাকা দানও করেন সলমন নিজে। কিরেন রিজিজু বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে সলমনকে ধন্যবাদ জানান এ জন্য। সলমনের সঙ্গে প্রায় ৮০ জন রাইডার অংশ নেন মেচুকা পর্যন্ত এই যাত্রায়। রাজ্যের পশ্চিমে সিয়াং জেলায় সমুদ্রতল থেকে ৬০০০ ফুট উচ্চতায় মেচুকা অন্যতম পর্যটন কেন্দ্র। নভেম্বরের ১৪ তারিখে রিজিজু এর সূচনা করেন।

```