Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কেন তন্ময়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিল পার্টি, ব্যাখ্যা দিলেন সেলিম

গত রবিবার সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি।

কেন তন্ময়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিল পার্টি, ব্যাখ্যা দিলেন সেলিম

মহম্মদ সেলিম।

শেষ আপডেট: 29 October 2024 20:26

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার সিপিএম নেতা তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন তিনি। তাঁর ওই অভিযোগ প্রকাশ্যে আসতে প্রবীণ নেতা তন্ময়কে সাসপেন্ড করে দল।

দলীয়স্তরে তদন্তের আগেই তড়িঘড়ি এভাবে বর্ষীয়ান নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠছিল। এবার এবিষয়ে ব্যাখ্যা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মঙ্গলবার সেলিম বলেন, "আগে ছিল, দলের মধ্যে কেউ অভিযোগ করলে পদক্ষেপ করা হত। এখন দলের সাংগঠনিক সেই নিয়মে বদল আনা হয়েছে। যে কেউ অভিযোগ করলে পদক্ষেপ করা হয়। অভিযোগ আসার ৩০ মিনিটের মধ্যে তা দলের অভ্যন্তরীন আইসিতে পাঠানো হয়েছে।"

আইসি কী? সেলিম  জানান, "নারী সুরক্ষা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে এই কমিটি। মহিলাদের নেতৃত্বে বিশেষ ওই কমিটি যথাযথ পদক্ষেপ করে। এটা কোনও সালিশি সভা নয়। এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া।" সেলিম এও জানান, 'আইসি'কে এ ব্যাপারে দ্রুতপরবর্তী পদক্ষেপ জানানোর অনুরোধও করা হয়েছে।

তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে গত রবিবার ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক বলেন, "চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।"

গোটা ঘটনাকে সেই মুহূর্তে ‘ইয়ার্কি’ বলে তন্ময় ভট্টাচার্য উড়িয়ে দিতে চাইলেও দল বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেনি। ঘটনার দিন অর্থাৎ রবিবারই সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান নেতাকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দল থেকে সাসপেন্ডও করা হয় তন্ময়কে।

সেলিম এও জানান, যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে কমিটি যেমন প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে। 

একই সঙ্গে রাজ্যের সরকারি অর্থে বিস্তর দুর্নীতি, দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃ্দ্ধি, জমি মাফিয়াদের সুবিধার্থে ট্রামকে বিলুপ্ত করে দেওয়ার অভিযোগে সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। আবাস যোজনায় যোগ্যদের বঞ্চিত করে তৃণমূলের নেতাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সেলিম এও বলেন, "আমরা হিংসা চাইছি না, কিন্তু এখনও পর্যন্ত যা ঘটনা ঘটছে, এরপর থেকে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, চুরি দেখে দেখে মানুষ বীতশ্রদ্ধ। তার জেরেই গ্রামাঞ্চলে গিয়ে ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের মন্ত্রীরা।"


```