Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মরা লোকও ভোট দিচ্ছে! ভূতুড়ে ভোটার লিস্টের জন্য তৃণমূল-বিজেপিকে দুষলেন সেলিম

ভোটার লিস্ট (Voter List) ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে বৃহস্পতিবার আক্রমণের সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মরা লোকও ভোট দিচ্ছে! ভূতুড়ে ভোটার লিস্টের জন্য তৃণমূল-বিজেপিকে দুষলেন সেলিম

মহম্মদ সেলিম।

শেষ আপডেট: 27 February 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: ভোটার লিস্ট (Voter List) ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে বৃহস্পতিবার আক্রমণের সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতুড়ে ভোটারের প্রশ্নে এবার সরব হল সিপিএমও। তবে বামেদের অভিযোগ, বিজেপি একা নয়, এই ষড়যন্ত্রে লিপ্ত তৃণমূলও।

এদিন সাংবাদিক বৈঠক থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বলেন, "গত ১০ বছর ধরে আমরা নির্বাচন কমিশনকে ভুয়ো ভোটের লিস্ট দিয়ে আসছি। অথচ মরা লোকও ভোট দিচ্ছে। আসলে ভোট প্রক্রিয়াটাকেই বানচাল করে দিতে চাইছে বিজেপি-তৃণমূল।"

এর নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেছেন সেলিম। তাঁর কথায়, "বিদেশি টাকা নিয়ে আমাদের গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করেছে বিজেপি-তৃণমূল।"

এ বিষয়ে সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "অমিত শাহ- মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই টাকা দিয়ে মিডিয়াকে কিনে নিজেদের সপক্ষে প্রচার করাচ্ছে। ভোটের আগেই তারা ফলাফলও ঘোষণা করে দেওয়া হচ্ছে। তাহলে কী দরকার ভোট করানোর!"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন সেলিম। তাঁর কথায়, "নিয়োগ দুর্নীতি হোক কিংবা লিপস অ্যান্ড বাউন্সড বা কয়লা পাচার কেলেঙ্কারি, সারা দেশে দুর্নীতি চক্র চলছে। প্রতিটি ক্ষেত্রেই বছরের পর বছর সিবিআই তদন্ত করে চলেছে। তদন্ত আর শেষ হচ্ছে না। আসলে অপরাধী ও তদন্তকারীরা এক হয়ে গেলে যা হয়।" এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রের প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ সেলিমের। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রীও। তাঁর অভিযোগ, ভোট এলেই বেছে বেছে এজেন্সি লেলিয়ে বিরোধীদের টার্গেট করে বিজেপি।

আর ভোটার লিস্ট প্রসঙ্গে সিপিএমের আনা অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "ভোটার লিস্টে কারচুপিকে সিপিএণ কার্যত শিল্পে পরিণত করেছিল। ফলে ওদের মুখে এসব কথা মানায় না। ওদের মনে রাখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোললের ফলেই কমিশন বাধ্য হয়েছিল, সচিত্র ভোটার তালিকা তৈরি করতে।"


```