
শেষ আপডেট: 28 October 2022 13:14
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে দশম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুম্বইয়ের কাম্বালা হিলে অত্যাধুনিক সুবিধাযুক্ত প্রাসাদোপম বাড়ি অ্যান্টিলিয়াতে (Antilia) স্ত্রী-পুত্র নিয়ে সুখের সংসার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের। জানেন কি, ২৭ তলাবিশিষ্ট এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৬০০ জন পরিচারক-পরিচারিকা (domestic helps)? শুধু তাই নয়, সেই সব কর্মীদের মাসিক বেতন (salary) জানলে চোখ কপালে উঠবে আমজনতার।
জানা গেছে, ১৫ হাজার কোটি টাকা মূল্যের বাড়ি অ্যান্টিলিয়ার দায়িত্বে থাকা কর্মীদের মাসিক বেতন ২ লক্ষ টাকা। তাঁদের মধ্যে রয়েছেন সাফাইকর্মী, রাঁধুনি থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরাও। সূত্রের খবর, আম্বানি পরিবারের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং স্মার্ট। লোভনীয় বেতনের পাশাপাশি আম্বানি পরিবারের তরফে তাঁদের স্বাস্থ্যবীমাও করে দেওয়া হয়েছে। এছাড়া তাঁদের সন্তানদের পড়াশোনার জন্যও আম্বানি পরিবারের তরফ থেকে ভাতা দেওয়া হয়। আরও শোনা গেছে, অ্যান্টিলিয়ার কর্মীদের সন্তানরা প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেন। প্রসঙ্গত, জেড-ক্যাটাগরির নিরাপত্তা পান মুকেশ আম্বানি। তাঁর বাড়িতে মোতায়েন থাকেন সিআরপিএফ জওয়ানরা। বিলাসবহুল বাড়িটিতে তাঁদের থাকার জন্য একটি নির্দিষ্ট তলা বরাদ্দ করা আছে।
কর্মচারীদের সঙ্গে কখনওই কোনও দুর্ব্যবহার করেন না এই ধনকুবের। শুধু তাই নয়, কেউ যদি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁকেও কড়া কথা শোনাতে পিছপা হন না। শোনা গিয়েছিল, একবার নাকি ছেলে আকাশ আম্বানিকে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখে ফেলেছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে নির্দেশ দেন তাঁর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বিশ্বখ্যাত ধনকুবেরের এই সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা।
বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে তুলকালাম, বয়ে গেল রক্তগঙ্গা! প্রাণ গেল এক তরুণের, জখম পাঁচ