Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রেলের কাজে যোগ দিলেও আন্দোলন চলবেই’, ভুয়ো খবরে ব্যথিত ও ক্ষুব্ধ সাক্ষী

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো খবর মনে হয় আলোর চেয়েও বেশি দ্রুতগামী। সাক্ষী মালিকের বিষয়ে জানা গিয়েছিল, তিনি আন্দোলনে নেই। বরং অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি নর্দান রেলের চাকরিতে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সাক্ষীর স্বামীর কথার অন্য মানে ধরা হ

‘রেলের কাজে যোগ দিলেও আন্দোলন চলবেই’, ভুয়ো খবরে ব্যথিত ও ক্ষুব্ধ সাক্ষী

শেষ আপডেট: 6 June 2023 05:17

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো খবর মনে হয় আলোর চেয়েও বেশি দ্রুতগামী। সাক্ষী মালিকের বিষয়ে জানা গিয়েছিল, তিনি আন্দোলনে নেই। বরং অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি নর্দান রেলের চাকরিতে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সাক্ষীর স্বামীর কথার অন্য মানে ধরা হয়।

ওই খবরের পরেই সাক্ষী নিজেই টুইট করে জানিয়েছেন তাঁর মনের কথা। সেই টুইটে সাক্ষী বলেন, যতদিন না আমরা সুবিচার পাচ্ছি, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা কাজে যোগ দিলেও এই আন্দোলন থেমে থাকবে না।

https://twitter.com/SakshiMalik/status/1665645066105544705

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বহুদিনের অভিযোগ, তিনি জাতীয় শিবিরে নাবালিকা কুস্তিগিরদের যৌন নির্যাতন করেছেন। এই নিয়েই টানা কয়েকমাস ধরে চলছে বিক্ষোভ সমাবেশ। কুস্তিগিরদের দাবি, অবিলম্বে গ্রেফতার করা হোক ব্রিজভূষণকে। এই নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন কুস্তিগিররা। স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সুবিচারের আশ্বাস মেলার পরেই বজরং, ভিনেশরা রেলের চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করেছেন।

তার মধ্যেই সোমবার সাক্ষীর আন্দোলন থেকে নাম তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই হুলস্থুল পড়ে যায়। তিনি এই খবরে ব্যথিত, পাশাপাশি ক্ষুব্ধও। কুস্তিগিরদের অনেকেই মনে করছেন, দিল্লি পুলিশের থেকেই এই খবরটি প্রকাশ পেয়েছে যে, সাক্ষী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।  


```