Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়া অধ্যাপকের পচা-গলা দেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক জি নানজুনদানের পচা-গলা দেহ উদ্ধার হল তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে! পুলিশ জানিয়েছে, ৫৮ বছরের এই সাহিত্যিকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ। ২০১২ সালে এক

সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়া অধ্যাপকের পচা-গলা দেহ উদ্ধার

শেষ আপডেট: 22 December 2019 17:56

দ্য ওয়াল ব্যুরো: সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক জি নানজুনদানের পচা-গলা দেহ উদ্ধার হল তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে! পুলিশ জানিয়েছে, ৫৮ বছরের এই সাহিত্যিকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ। ২০১২ সালে একাধিক কন্নড় লেখকের গল্পের তামিল অনুবাদ করে কেন্দ্র সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন নানজুনদান। বেঙ্গালুরু ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স বিভাগে পড়াতেন তিনি। দশটিরও বেশি প্রকাশনার সঙ্গে লেখালেখির কাজে যুক্ত ছিলেন। সূত্রের খবর, বেঙ্গালুরুর বাড়িতে একাই থাকতেন নানজুনদান। বুধবার থেকে হঠাৎই ইউনিভার্সিটিতে আসা বন্ধ হয় তাঁর। ফোনেও যোগাযোগ করতে পারেননি সহকর্মীরা। শনিবার তাঁরা নানজুনদানের বাড়িতে খোঁজ নিতে আসেন। বারবার কলিংবেল বাজিয়ে সাড়া না পেলে, নানজুনদানের পরিবারকে খবর দেন তাঁরাই। অধ্যাপকের স্ত্রী ও ছেলে চেন্নাইয়ের বাসিন্দা। স্ত্রী এসে পৌঁছলে নানজুনদানের দরজা ভাঙা হয়। তখনই উদ্ধার হয় তাঁর পচা-গলা দেহ। পারিবারিক সূত্রের খবর, হার্টের অসুখ ছিল নানজুনদানের। তবে সেটাই মৃত্যুর কারণ কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

```