Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নিক্কিকে চলন্ত গাড়ি থেকে ঠেলে দিতে চেয়েছিল সাহিল! দুর্ঘটনার ছক কষছিল সে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিক্কি যাদব হত্যাকাণ্ডে (Nikki Murder Case) পুলিশের হাতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন তথ্য উঠে আসছে। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নিক্কির প্রেমিক সাহিলকে (Sahil Gehlot) গ্রেফতার করে দফায় দফায় জেরা করছে পুলি

নিক্কিকে চলন্ত গাড়ি থেকে ঠেলে দিতে চেয়েছিল সাহিল! দুর্ঘটনার ছক কষছিল সে

শেষ আপডেট: 20 February 2023 16:11

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিক্কি যাদব হত্যাকাণ্ডে (Nikki Murder Case) পুলিশের হাতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন তথ্য উঠে আসছে। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নিক্কির প্রেমিক সাহিলকে (Sahil Gehlot) গ্রেফতার করে দফায় দফায় জেরা করছে পুলিশ। আর যত জেরা এগোচ্ছে ততই নতুন নতুন দাবি সামনে আসছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, জেরার মুখে সাহিল স্বীকার করেছে যে গাড়ি থেকে ঠেলে ফেলে নিক্কিকে (Nikki Yadav) খুন করার পরিকল্পনা ছিল। যাতে গোটা ঘটনাটা দুর্ঘটনা হিসেবে সাজানো যায়। কিন্তু শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত করতে পারেনি।

দিল্লি পুলিশ এই ঘটনায় সাহিলের পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সাহিল আগেই পুলিশকে জানিয়েছিল, নিক্কি বিয়ের জন্য চাপ দিচ্ছিল তাকে। কিন্তু বাড়ি লোক অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। নিক্কির কানে এই খবর যেতেই শুরু হয় অশান্তি।

তারপরই নিক্কিকে খুন করার পরিকল্পনা করতে থাকে সাহিল। দিল্লি পুলিশকে সাহিল জানিয়েছে, শ্বাসরোধ করে নিক্কিকে খুন করার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু রাগের চোটেই গলায় ডেটা কেবল পেঁচিয়ে খুন করে। তারপর ধাবায় এনে ফ্রিজে ঢুকিয়ে রাখে দেহ।

সাহিল জানিয়েছে, ৯ ও ১০ ফেব্রুয়ারি অন্য এক মেয়ের সঙ্গে রেজিস্ট্রি ও বিয়ে ঠিক হয়। এক বন্ধুর থেকে সাহিলের বিয়ের খবর জানতে পেরে অশান্তি শুরু হয়। ৯ তারিখ হিমাচলে নিয়ে যাওয়ার নাম করে গাড়ি করে নিক্কিকে নিয়ে বের হয় সাহিল। ১০ তারিখ সকালে গাড়ির মধ্যেই খুন করে নিক্কিকে।

পুলিশ তদন্তে আরও জানতে পারে, এই খুনের পিছনে ছিল সাহিলের বাবা, ভাই ও বন্ধুরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ আরও জানতে পারে যে, সাহিলের বাবা বীরেন্দ্র সিং আগেও অন্য এক খুনের মামলায় জেল খেটেছে।

সাহিলের বাবা আগেও জেল খেটেছে, ছিল খুনের অভিযোগ! বিস্ফোরক দাবি পুলিশের


```