Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পিঁপড়ের দেখা মিলল সাহারায়

দ্য ওয়াল ব্যুরো: কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায়? যদি বলেন চিতা, তা হলে উত্তর ভুল। সাহারায় রুপোলি রংয়ের একটি পিঁপড়ের গতি মেপে দেখা গেছে এরা ঘণ্টায় ৪০০ মাইল বেগে দৌড়তে পারে, যেখানে চিতার গতি ঘণ্টায় মাত্র ৭০ মাইল। এই পিঁপড়ের নাম সাহারান সিলভ

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পিঁপড়ের দেখা মিলল সাহারায়

শেষ আপডেট: 18 October 2019 11:33

দ্য ওয়াল ব্যুরো: কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়ায়? যদি বলেন চিতা, তা হলে উত্তর ভুল। সাহারায় রুপোলি রংয়ের একটি পিঁপড়ের গতি মেপে দেখা গেছে এরা ঘণ্টায় ৪০০ মাইল বেগে দৌড়তে পারে, যেখানে চিতার গতি ঘণ্টায় মাত্র ৭০ মাইল। এই পিঁপড়ের নাম সাহারান সিলভার অ্যান্ট।  জার্নাল অফ এক্সপেরিমেন্টেড বায়োলজিতে প্রথম এই পিঁপড়ের ব্যাপারে লেখেন সারা ফেফার। তিউনিশিয়ায় তপ্ত বালির মধ্যে এই প্রজাতির পিঁপড়েকে ছুটে বেড়াতে দেখেছেন গবেষকরা।  গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু পিঁপড়েদের মধ্যেই মধ্যেই নয়, পতঙ্গদের মধ্যেও সবচেয়ে দ্রুতগামী সাহারান সিলভার অ্যান্ট। তিউনিসিয়ার ডুনজের বালিয়াড়িতে গবেষকরা এই পিঁপড়েদের দ্রুত চলাচল করতে দেখেন।  কী পদ্ধতিতে তারা চলাফেরা করে, তাও পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা।  সে সব বিশ্লেষণ করেই জানতে পারেন, এখন পোকামাকড়দের মধ্যে বিশ্বে সবচেয়ে দ্রুতগামী হল এই পিঁপড়ে।  প্রতি সেকেন্ডে তারা তাদের শরীরের দৈর্ঘের ১০৮ গুণ পথ পার হতে পারে বলে প্রতিবেদনে লেখা হয়েছে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বেশ কয়েকটি প্রজাতির প্রাণী রয়েছে যারা নিজের শরীরের চেয়ে বহু গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে পারে প্রতি সেকেন্ডের হিসাবে।  ক্যালিফোর্নিয়ায় একটি অতিক্ষুদ্র পোকা (মাইট) রয়েছে যারা প্রতি সেকেন্ডে নিজের শরীরের দৈর্ঘ্যের চেয়ে ৩৭৭ গুণ বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, আর অস্ট্রেলিয়ায় এক ধরনের বিটল বা গুবরে পোকা আছে যারা প্রতি সেকেন্ডে নিজের শরীরের দৈর্ঘ্যের ১৭১ গুণ বেশি পথ অতিক্রম করতে পারে। সাহারার যে জায়গায় তাদের পাওয়া গেছে সেখানে তাপমাত্রা প্রায়শই ১৪০ ডিগ্রি ফারেনহাইট হয়।  তাদের শরীরের গড়ন এমন যাতে তারা দ্রুত চলাফেরা করতে পারে।  গায়ের রংও এমন যাতে শরীর তাড়াতাড়ি গরম না হয়ে যায়। কেন এত জোরে দৌড়ানো অভ্যাস করেছে এই পিঁপড়ের দল? গবেষকদের ধারনা, প্রচণ্ড গরমে ধীরেসুস্থে চলাফেরা করলে ঝলসে যাওয়ার আশঙ্কা রয়েছে।  তাই বাসা থেকে বেরিয়ে খাবার খুঁজে বা অন্য কোনও দরকারি কাজ সেরে যাতে দ্রুত ফিরে আসতে পারে, সে জন্যই এত দ্রুত চলাফেরা করার প্রয়োজন হয় তাদের। সেই প্রয়োজন মেটাতেই এই অভিযোজন ঘটিয়েছে এই পিঁপড়ের দল। এর আগে বিশ্বের সবচেয়ে দ্রতগামী পিঁপড়ে ছিল ড্রাকুলা অ্যান্ট। (তথ্যসূত্র ও ছবি সৌজন্য: ন্যাশনাল জিওগ্রাফিক) https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```