Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠায় নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন সাধু

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু এমন অভিযোগ সামনে আসতেই ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ জানালেন অভিযুক্ত সাধু। নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ। পুলিশ জানিয়েছে, শনিবার এমন কাণ্ড করেছ

অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠায় নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন সাধু

শেষ আপডেট: 19 October 2018 15:23

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু এমন অভিযোগ সামনে আসতেই ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ জানালেন অভিযুক্ত সাধু। নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে কেটে ফেললেন নিজের যৌনাঙ্গ। পুলিশ জানিয়েছে, শনিবার এমন কাণ্ড করেছেন উত্তরপ্রদেশের রামপুর জেলার কামসিন গ্রামের মাদানি বাবা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি গ্রামেই একটি আশ্রম তৈরির পরিকল্পনা করছিলেন তিনি। এর মধ্যেই এমন অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি পাশের গ্রামের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে মাদানি বাবার। এ জন্য পথেঘাটে কটূক্তিও শুনতে হতো তাঁকে। এতে তাঁর বদনাম হচ্ছিল বলে পুলিশকে অভিযোগও করেন তিনি। সূত্রের খবর, দিনের পর দিন ওই বদনাম শুনে প্রবল মানসিক চাপে ছিলেন ওই সাধু। এত দিনে চরম পদক্ষেপ নিলেন। নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন মাদানি বাবা। একটি সূত্রের খবর, তাঁর আশ্রম তৈরির কাজ পছন্দ ছিল না অনেকের। তাই ইচ্ছাকৃত ভাবে তাঁকে ফাঁসানো হয়ে থাকতে পারে।

```