নিমতলা ঘাটে আজই শেষকৃত্য সাধন পাণ্ডের
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মধ্য রাতে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃতদেহ। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাতেই রাজনীতি জীবনে সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা-নেত্র
শেষ আপডেট: 21 February 2022 02:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মধ্য রাতে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃতদেহ। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাতেই রাজনীতি জীবনে সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীরা।
বিমানবন্দরে মমতার মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু, অতীন ঘোষ, শশী পাঁজা, তাপস রায়রা। ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। মুম্বই থেকে তাঁর স্ত্রী ও মেয়ে মরদেহ নিয়ে আসেন কলকাতায়। বিমান বন্দর থেকে তাঁর মরদেহ নিয়ে রাখা হয় পার্কসার্কসের পিস ওয়ার্ল্ডে।
সোমবার সকাল ৮.৩০ নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর পার্থিব শরীর অনুগামী ও আত্মীয়দের শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে প্রথমে তাঁর কাঁকুড়গাছির বাসভবনে এবং তারপর তাঁর গোয়াবাগানের বাসভবনে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুনঃ
কলেজ স্ট্রিটে নিরাপত্তারক্ষীর মৃত্যু ঘিরে রহস্য, খুন না আত্মহত্যা? ধন্দে পুলিশ
সেখান থেকে দুপুর ১২ টায় তাঁর দেহ নিয়ে আসা হবে বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত রাখা হবে। তারপর তাঁর দেহ নিমতলা মহাশশ্মানে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, রবিবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ সরকারি স্কুল-কলেজ-অফিস হাফছুটি ঘোষণা করেছে সরকার।