Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

খেতেই চাইছে না বিষণ্ণ সারস, খুঁজছে বন্ধুকে, 'আমার ছবি দেখান ওকে'… আবেদন সেই কৃষকের

দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে না-মানুষের গল্প পর্দায়, গল্পে অনেকেই দেখেছেন বা পড়েছেন বহুবার। কুকুর, বিড়াল, হাতিদের বন্ধু হয়ে ওঠার গল্প অনেকেরই চোখ ভিজিয়েছে। তবে, এবার আর কাল্পনিক গল্প নয়, আরিফ খান (Arif khan) এবং তাঁর সারস (crane) বন্ধুর

খেতেই চাইছে না বিষণ্ণ সারস, খুঁজছে বন্ধুকে, 'আমার ছবি দেখান ওকে'… আবেদন সেই কৃষকের

শেষ আপডেট: 29 March 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে না-মানুষের গল্প পর্দায়, গল্পে অনেকেই দেখেছেন বা পড়েছেন বহুবার। কুকুর, বিড়াল, হাতিদের বন্ধু হয়ে ওঠার গল্প অনেকেরই চোখ ভিজিয়েছে। তবে, এবার আর কাল্পনিক গল্প নয়, আরিফ খান (Arif khan) এবং তাঁর সারস (crane) বন্ধুর ঘটনা সংবাদ মাধ্যমে অনেকেই জেনেছেন ইতিমধ্যেই।

সম্প্রতি সারসটিকে তাঁর বন্ধু আরিফের কাছ থেকে আলাদা করে নিয়ে গিয়েছিলেন বন দফতরের কর্মীরা। তারপর থেকেই মন খারাপ (sad) বিশাল চেহারার এই পাখিটির। বন্ধুর থেকে আলাদা হয়ে যাওয়ায় খাবার খেতে চাইছে না সে। বন্ধুর এই খবরে চিন্তিত আরিফও। বন দফতরের কর্মীদের কাছে তাঁর কাতর আর্তি, 'দয়া করে আমার ছবি দেখিয়ে খাওয়ান ওকে'।

যে আরিফ আহত সারসটিকে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিলেন, তাঁর সঙ্গে এক থালাতেই খাবার খেত সেই সারস। টানা এক বছর মানুষ বন্ধুর সঙ্গে থাকত সে। মাঝেমধ্যে বাইকে চড়ে ঘুরতেও বেরোত আরিফ ও তাঁর বন্ধু সারস।

সারসটিকে বন দফতরের হাতে তুলে দেওয়ার পর থেকেই মন ভাল নেই আরিফেরও। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে তিনি দেখতে গিয়েছিলেন প্রিয় বন্ধুকে। কিন্তু কোয়ারান্টাইনের কারণে দেখা মেলেনি সারস-বন্ধুর।

ভাত ডাল এবং ঘরে রান্না করা নানারকম খাবার তিনি দিতেন সারসটিকে। সেই খাবার পেলেই তবে খাবে তাঁর প্রিয় বন্ধু, এমনটাই দাবি আরিফের। 'আমায় ছাড়া কীভাবে ভাল থাকবে সারস?' এই প্রশ্নই এখন দিনরাত ভাবাচ্ছে আরিফকে। সঙ্গে হয়তো বন্ধুকে কাছে না পেয়ে সেই সারসের মনেও বাজছে চেনা সুর, 'বন্ধু বিনে প্রাণ বাঁচে না।'

কাজিরাঙায় পর্যটকদের তাড়া করেছিল গণ্ডার, ফের তেমনই দৃশ্য আফ্রিকায়! দেখুন ভিডিও


```