
শেষ আপডেট: 18 February 2020 12:19
কিন্তু কেন এই মন্তব্য করলেন সৌরভ। তারজন্য অবশ্য ফিরে যেতে হবে কয়েক দিন আগে। অস্ট্রেলিয়ার দাবানল আক্রান্তদের সাহায্যের জন্য একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল রিকি পন্টিং একাদশ বনাম অ্যাডাম গিলক্রিস্ট একাদশের মধ্যে। সেখানে রিকি পন্টিং একাদশের কোচ ছিলেন শচীন। ম্যাচের পরে ব্রায়ান লারা, রিকি পন্টিং, যুবরাজ সিংদের সঙ্গে ছবি শেয়ার করেন শচীন। সেখানে সৌরভ কমেন্ট করেন। হিন্দিতে মহারাজ লেখেন, “কারও কারও ভাগ্য খুব ভাল হয়। খালি ছুটি কাটাও।” তার উত্তরে শচীন বলেন, “এই ছুটি খুবই কাজে এসেছে। কারণ অস্ট্রেলিয়ার দাবানল আক্রান্তদের সাহায্যে অনেক টাকা তুলেছি আমরা।” অর্থাৎ শচীন বলতে চেয়েছিলেন, তিনি ছুটি কাটাতে যাননি। তাই এদিনের ছবিতে সৌরভ বললেন, তিনি ভুল ছিলেন না। অর্থাৎ, তাঁর মন্তব্যই ঠিক। ছুটিই কাটাচ্ছেন শচীন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অবশ্য সম্পূর্ণ দু’রকমের ভূমিকায় দেখা গিয়েছে দুই ক্রিকেটারকে। একদিকে শচীন শুধুমাত্র আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকা ছাড়া খেলার সঙ্গে যুক্ত নন। অন্যদিকে সৌরভ প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট থেকে বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। অর্থাৎ ভারতের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে তিনি। ক্রিকেটকে আরও উন্নত করার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকেন মহারাজ। আর তাই হয়তো শচীনকে মস্করা করে তিনি বলতে চাইলেন, তাঁর কোনও ছুটি নেই। অন্যদিকে একের পর এক ছুটি কাটিয়েই চলেছেন তাঁর প্রিয় বন্ধু।