
শেষ আপডেট: 25 April 2023 18:50
দ্য ওয়াল ব্যুরো: শারজা মানেই মনে চলে আসে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) কথা। যে শহরে মরুঝড় বইতো শচীনের ব্যাটে। শেন ওয়ার্নের বিরুদ্ধে তাঁর ব্যাটিং ইতিহাসে স্থান করে নিয়েছে।
শচীনের ৪৯টি ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির মধ্যে সাতটি হল শারজার (Sharjah) মাঠে। ওই মাঠে বহু স্মৃতিবিজরিত ইনিংস রয়েছে। জন্মদিনের পরেরদিন শারজা স্টেডিয়াম কর্তৃপক্ষ মাস্টারের নামে স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের উদ্বোধন করেছে। শচীনের ৫০তম বর্ষে তাঁর ২৫ বছরের মরুঝড়েরও পূর্তি হল। সেই স্মৃতি মনে করল আয়োজকরা।
শচীন এদিন এক বার্তায় জানিয়েছেন, ‘এই দিনটিতে শারজায় থাকতে পারলে ভাল হতো। শারজায় খেলা সবসময়ই একটা দারুণ অনুভূতি। রোমাঞ্চকর পরিবেশে সবসময় সমর্থকদের ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছি। শারজা সবসময়ই ভারতীয় ক্রিকেট এবং বিশ্বের ক্রীড়া সমর্থকদের কাছে এক বিশেষ স্থান হয়ে থাকবে। এই মাঠ আমাদের অনেক বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে।’
শারজা স্টেডিয়ামের সিইও খেলাফ বুখাতির জানিয়েছেন, ‘ক্রিকেটের জন্য শচীন যা করেছেন, তার জন্য আমাদের একটি ছোট প্রয়াস।’
শচীন নিজেও বলেছেন, ওয়ার্নের বিরুদ্ধে শারজায় খেলা তাঁর ইনিংস মানসিকভাবে শক্তিশালী করেছিল। এমনকী আত্মবিশ্বাসও বাড়িয়েছিল। শচীনের মরুঝড় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে ওই ইনিংস।
দুই আফগান তারকার স্পিন ঝঙ্কারে গুজরাত টলিয়ে দিল রোহিতের মুম্বইকে