Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শিশুরাই সেরা শিক্ষক’, শ্রীলঙ্কায় খুদেদের মধ্যে সময় কাটিয়ে বললেন শচীন

দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) ইউনিসেফের (Unicef) শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। তাঁকে সেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের কোহিনূর শান্তির দূত হিসেবে গিয়েছিলেন সবুজ দ্বীপ শ্রীলঙ

‘শিশুরাই সেরা শিক্ষক’, শ্রীলঙ্কায় খুদেদের মধ্যে সময় কাটিয়ে বললেন শচীন

শেষ আপডেট: 10 August 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) ইউনিসেফের (Unicef) শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। তাঁকে সেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের কোহিনূর শান্তির দূত হিসেবে গিয়েছিলেন সবুজ দ্বীপ শ্রীলঙ্কায় (Sri Lanka)। সেখানে তিনি শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

শচীন এমনিতেই ভালবাসেন শিশুদের। তাঁর নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে মুম্বইতে। সেই সংস্থায় দুঃস্থ শিশুদের নিখরচায় পড়াশুনো শেখানো হয়। তাদের সমস্ত ব্যয়ভার বহন করে শচীনের স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অসাধারণ মানুষটি যে শিশুদের ভিড়ে অতি সাধারণ হয়ে যাবেন সেটাই প্রত্যাশিত। শচীন এবার শ্রীলঙ্কায় গিয়েছেন সেই দেশের শিশুদের পুষ্টির অভাব নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তাঁকে পাঠিয়েছে ইউনিসেফ। তিনি খাবার নিয়ে গিয়েছিলেন দ্বীপ রাষ্ট্রে।

সম্প্রতি এমনই একটি ঘটনার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন শচীন। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজে ঘেরা একটি জায়গার মধ্যে এক ঝাঁক স্কুল শিক্ষার্থীর সঙ্গে। তাদের সঙ্গে ছবি শেয়ার করে ‘গড অব ক্রিকেট’ লিখেছেন, শিশুরাই আমাদের সেরা শিক্ষক। সহজ বিষয়ের মধ্যেও ওরা আমাদের জ্ঞানের উন্মোচন ঘটায়। শ্রীলঙ্কার প্রত্যন্ত এক গ্রামের এই স্কুলে আমরা সহমর্মিতা উদযাপন করলাম।

একটি ঘটনা শচীনের মনকে নাড়িয়ে দিয়েছে। মাস্টার ব্লাস্টার লিখেছেন, প্রত্যেক ছাত্র তাদের প্লেট থেকে অল্প পরিমাণ খাবার বাঁচিয়ে একটা বড় থালায় রেখেছিল। তারপর সেই খাবার পাখিদের খাইয়েছে তারা। কী করে নিজের থেকে ভাগ করে নিতে হয়, তাদের থেকে শেখা উচিত সকলের।

শচীন মনে করিয়ে দিয়েছেন এভাবেই সমাজের ইকোসিস্টেম ঠিক থাকবে। একে অপরকে দেখতে হবে, না হলে পৃথিবী থমকে যাবে। খুদেরাই আমাদের এ কাজে চোখ খুলে দিয়েছে।

বাংলাদেশ দলে ভারতের স্পিনার! কে নিয়ে গেলেন নবীন তারকাকে


```