Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জিতিন প্রসাদের পরে এবার কি শচীন পাইলট যাচ্ছেন বিজেপিতে? জল্পনা

দ্য ওয়াল ব্যুরো : গত বছরেই দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। দল তাঁকে কয়েকটি প্রতিশ্রুতি দিয়ে শান্ত করে। অভিযোগ, তারপরে প্রায় একবছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পালিত হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছ

জিতিন প্রসাদের পরে এবার কি শচীন পাইলট যাচ্ছেন বিজেপিতে? জল্পনা

শেষ আপডেট: 9 June 2021 12:15

দ্য ওয়াল ব্যুরো : গত বছরেই দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। দল তাঁকে কয়েকটি প্রতিশ্রুতি দিয়ে শান্ত করে। অভিযোগ, তারপরে প্রায় একবছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পালিত হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে, জিতিন প্রসাদের পরে এবার শচীন কি যোগ দিচ্ছেন বিজেপিতে? কংগ্রেস গত বছর অভিযোগ করে, বিজেপি রাজস্থানে অশোক গহলৌতের সরকার ফেলার জন্য শচীনকে টোপ দিয়েছে। শচীনও কংগ্রেস ত্যাগের জন্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। রাহুল পরে সংবাদ মাধ্যমে বলেন, শচীনকে বলা হয়েছে, রাজস্থান প্রদেশ কংগ্রেসে কিছু রদবদল করা হবে। সোমবার শচীন সংবাদ মাধ্যমে বলেন, এই প্রতিশ্রুতি এখনও পালিত হয়নি। তাঁর কথায়, "সেই প্রতিশ্রুতির পরে ১০ মাস কেটে গিয়েছে। আমাকে বলা হয়েছিল, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কংগ্রেস সরকারের কার্যকালের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যাঁরা রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন, তাঁদের কথা শোনা হচ্ছে না। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক।" এর আগে কংগ্রেস হাইকম্যান্ড স্থির করেছিল, রাজস্থান মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটানো হবে। তাতে শচীনের অনুগামীদের কয়েকজনকে স্থান দেওয়া হবে। অশোক গহলৌত প্রথমে এতে রাজিও হয়ে গিয়েছিলেন। পরে তিনি মন্ত্রিসভার সম্প্রসারণ স্থগিত রাখেন। এই পরিপ্রেক্ষতে রাহুল ঘনিষ্ঠ বলে পরিচিত জিতিন প্রসাদ এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। তার পরেই অনেকে ভাবছেন, এবার শচীনও বিজেপির দিকে পা বাড়াতে পারেন। ৪৭ বছর বয়সী জিতিন প্রসাদ সম্পর্কে আগেও নানা গুজব শোনা গিয়েছিল। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে শোনা যায়, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। গত ২০ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। দলের নানা ব্যাপারে কিছুদিন ধরেই তিনি ছিলেন হতাশ। সেই হতাশার কথা তিনি প্রকাশ্যে  জানিয়েছেন। গতবছর কংগ্রেসের ২৩ জন শীর্ষস্থানীয় নেতা সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখে বলেন, দলে একজন পুরো সময়ের নেতা চাই। পরে ওই ২৩ জন বিক্ষুব্ধ নেতাকে 'জি-২৩' গ্রুপ নাম দেওয়া হয়। জিতিন প্রসাদ এই জি-২৩ গ্রুপের সদস্য ছিলেন। পর্যবেক্ষকদের ধারণা হয়েছিল, জি-২৩ গ্রুপ কার্যত দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এরপরেও জিতিন প্রসাদকে পশ্চিমবঙ্গে ভোটে কংগ্রেসের প্রচারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভোটে কংগ্রেস একটিও আসন পায়নি। ভোটের আগে জিতিন প্রসাদ প্রকাশ্যেই বলেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে তাঁর দল ঠিক কাজ করেনি।

```