
শেষ আপডেট: 18 April 2023 19:38
দ্য ওয়াল ব্যুরো: দু’জনে এক অপরের চির প্রতিদ্বন্দ্বী ছিলেন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীলও। একজন ডানহাতের জাদুকর, অন্যজন বাঁহাতের। শচীন তেন্ডুলকার (Sachin and Lara) যদিও বাঁহাতে লেখেন, বাকি কাজ করেন। কিন্তু ডানহাতে ব্যাট করে দুনিয়াকে শাসন করেছেন।
ব্রায়ান লারা ত্রিনিদাদের রাজপুত্র, তিনি শচীনের মতো দীর্ঘ সময় খেলেননি। কিন্তু অল্প সময়ে ক্রিকেট দুনিয়া শাসন করে গিয়েছেন।
দু’জনে নিকটতম প্রতিপক্ষ হলে কী হবে, শচীন ও লারা বরাবরই ভাল বন্ধু। শচীন এই মুহূর্তে মুম্বই দলের মেন্টর। আর সানরাইজার্স হায়দরাবাদ দলের কোচ লারা।
হায়দরাবাদের মাঠে ফের দেখা হল দুই সখার। একে অপরের সঙ্গে বহুক্ষণ কথাও বলেছেন। শচীনের পুত্র অর্জুনের এবার আইপিএল অভিষেক ঘটেছে কেকেআরের বিপক্ষে। সেই নিয়েও কথা হতে পারে লারার সঙ্গে।
একটা সময় লারার হৃদরোগজনিত সমস্যা হয়েছিল। সেই অবস্থা থেকে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। শচীন মুম্বই দলের পরামর্শদাতা। নিজে দলের ভাল জায়গায় থেকেও পুত্রের হয়ে কোনওদিন তদ্বির করেননি, সেটিও শিক্ষণীয় বিষয়।
ডেথ ওভারে অর্জুনের ইয়র্কার ছোবলে উচ্ছ্বসিত শচীন, ক্যাচ ধরে বিগলিত রোহিতও